সোমবার, ০৪ মে ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

সাতক্ষীরার রাজনৈতিক অভিভাবক মুনসুর আহমেদকে লাখো মানুষের শ্রদ্ধা আর ভালাবাসায় বিদায়

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
  • ১১১২ বার পড়া হয়েছে

লাখো মানুষের শ্রদ্ধা আর ভালাবাসায় সিক্ত হয়ে শোক সাগরে ভাসিয়ে চিরদিনের জন্য চলে গেলেন সাতক্ষীরার রাজনৈতিক অভিভাবক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য ও নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সহ-সভাপতি প্রবীন রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ।

মঙ্গলবার বাদ জোহর সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে তার জানাজা নামাজে জনতার ঢল নামে। এর আগে তার মরদেহ জেলার সর্বস্তরের মানুষ পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। জানাজা নামাজের আগে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। জানাজা নামাজের আগে মরহুমের জীবন ও কর্ম তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন, সাতক্ষীরা-৩ আসনের এমপি ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডাঃ আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা-৪ আসনের এমপি জগলুল হায়দার, জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, সাবেক এমপি ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পুলিশ সুপার মোস্তফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশাররফ হোসন মশু, জেলা জাপার সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু প্রমুখ।

এ সময় মোবাইল ফোনে অডিও কনফারেন্স বক্তব্যে রাখেন, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। জানাজা শেষে তাকে সাতক্ষীরার দেবহাটারের পারুলিয়াস্থ গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।

প্রসঙ্গত, সোমবার রাত সোয়া ১১টায় রাজধানীর ঢাকার স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি কোভিড-১৯ করোনাক্রান্ত হয়ে সাতক্ষীরার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। করোনা নেগটিভ আসার পর উন্নত চিকিৎসার জন্য গত ১২ জানুয়ারি সন্ধ্যা ৬টা ২০ মিনিট সাতক্ষীরা স্টেডিয়াম থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এয়ার অ্যাম্বুলেন্স করে তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে তিনি মৃত্যু বরন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!