শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় স্বদেশ এর সিএসও নেটওয়ার্ক সদস্যদের ত্রৈ-মাসিক সমন্ময় সভা বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন: চেয়ারম্যান জিল্লুল করিম ও সেক্রেটারী আশরাফ টানা ১০দিনের ছুটি শেষে আজ থেকে শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি, কর্মচাঞ্চল্য ফিরেছে বন্দরে  সাতক্ষীরায় জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত ফলোআপ: কালিগঞ্জে অ স্ত্র সহ ডা কা ত সর্দার ইয়ার আলী আ ট কে এলাকায় স্বস্তি, বেড়িয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য  সাতক্ষীরার কালিগঞ্জে দুটি ক ক টে ল উ দ্ধা র কালিগঞ্জে সুপ্রিম কোর্টের আদেশ অমান্য, মামলার আসামীরা প্রকাশ্যে! সাতক্ষীরায় জ্বালানি তেলের দাবিতে স ড় কে আ গু ন জ্বা লি য়ে অ ব রো ধ সাতক্ষীরায় ১৬১ জনকে কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অ ভি যা নে দু ধ র্ষ ডা কা ত ইয়ার আলী অ স্ত্র সহ গ্রে প্তা র

দেবহাটায় ৪০জন নারীকে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে মহিলা বিষয়ক অধিদপ্তর

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় নারীদের কর্মসংস্থনের লক্ষ্যে ফ্যাশন ডিজাইন এবং ক্রিস্টাল শো-পিচ ও ডেকোরেটেড কেন্ডেল মেকিং (মোমবাতি) বিষয়ে প্রশিক্ষণার্থীর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।

গত (২৪ মার্চ) ৩২.০১. ৮৭২৫.০০০.০৩.০৫.২৬-৫৮ নম্বর স্মারকে বলা হয় কর্মসংস্থান সৃষ্টির লক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ”(২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের অধীনে দরিদ্র, সুবিধা বঞ্চিত (১৮ থেকে ৪০) বছর মহিলাদের বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। সেই আলোকে দেবহাটা উপজেলা পর্যায়ে  ফ্যাশন ডিজাইন, ক্রিস্টাল শো-পিচ ও ডেকোরেটেড কেন্ডেল মেকিং (মোমবাতি) বিষয়ক ৩মাস মেয়াদী, ৬০ কর্মদিবস ব্যাপি সর্বমোট ৩৬০ ঘন্টার প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রতি ট্রেডে ২০ জন করে মোট ৪০জন। তবে এই প্রশিক্ষণে অংশ নিতে হলে প্রার্থীকে যে শর্ত পূরণ করতে হবে,  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে বিনামূল্যে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, পাসপোর্ট সাইজের ছবি ২ কপি, আই ডি কার্ডের সত্যায়িত ফটোকপি ও নাগরিক সনদপত্র অবশ্যই জমা দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন ৫ম শ্রেণি  পাশ হতে হবে। বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। চলমান কোন সরকারি সুবিধাভোগী এ সুবিধা পাবেন না।

বিধবা,তালাকপ্রাপ্তা,স্বামী পরিত্যক্তা, ভুমিহীন, দরিদ্র ও অসহায় মহিলা অগ্রাধিকার পাবেন। প্রশিক্ষণ কোর্সটি সরকারি ছুটি বাদে প্রতিদিন সকাল ১০-০০টা হতে বিকাল ৪টা পর্যন্ত চলবে। প্রশিক্ষণ অসমাপ্ত রাখা এবং মূল্যায়ন পরীক্ষায় পাশ না করা প্রশিক্ষণার্থীকে সনদপত্র প্রদান করা হবে না। উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত সকল রাষ্ট্রীয় কর্মসূচিতে প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণ বাধ্যতামূলক। প্রশিক্ষণার্থীর ছোট সন্তানের বয়স অবশ্যই ৫ বছরের বেশী হতে হবে। আনুষঙ্গিক কাগজপত্র এবং মৌখিক পরীক্ষার ভিত্তিতে প্রশিক্ষণার্থী বাছাই করা হবে। বিজ্ঞপ্তিতে বর্ণিত আসন সংখ্যা হ্রাস-বৃদ্ধি করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবেন । প্রশিক্ষণার্থী বাছাই ও ভর্তির ক্ষেত্রে উপজেলা প্রশিক্ষণার্থী নির্বাচন/বাছাই কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। কর্তৃপক্ষ কোনরুপ কারণ দর্শানো ব্যাতিরেকে যে কোন সময় প্রশিক্ষণার্থীর ভর্তি প্রক্রিয়া স্থগিত/বাতিল করার অধিকার সংরক্ষণ করবেন। আগামী ২০.০৪.২০২৬ খ্রি. তারিখের মধ্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে জমা প্রদান করতে  হবে। মৌাখক পরীক্ষা আগামী ২২.০৪.২০২৬ তারিখ সকাল ১০.০০ টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় অনুষ্ঠিত হবে। তবে অধ্যায়নরত কোন ছাত্রী আবেদন করতে পারবে না (কমপক্ষে ৩ বছর পড়াশুনা ছাড়তে হবে) বলে এ তথ্য নিশ্চিত করেন   উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!