বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক 

সাতক্ষীরায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ৯৮৩ বার পড়া হয়েছে
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের আয়োজনে জেলা ছাত্রললীগ নেতা কাজী হাশিম উদ্দিন হিমেল’র সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২  আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ও সরকারি কলেজ ছাত্রলীগের প্রথম নির্বাচিত প্রতিষ্ঠাতা সভাপতি নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “বাংলাদেশ ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। আমার নেতৃত্বে প্রথম সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের নির্বাচনে ভিপি, জিএস ও এজিএসসহ পুরা প্যানেল জয়লাভ করেছিল। যা আজো স্মরনীয় হয়ে আছে সাতক্ষীরা সরকারি কলেজে। আজকের এই নতুন প্রজন্মের শিক্ষার্থীরা আগামী দিনের ছাত্রলীগের ভবিষ্যৎ। অনেকে দালালী করে সন্ত্রাসী চাদাবাজকে ছাত্রলীগের পদে আনার চেষ্টা করছে। এটা ঠিক নয়। প্রকৃত সৎ ও যোগ্য ছেলেদের ছাত্রলীগের পদে রাখতে হবে। যোগ্যদের বাদ দিয়ে অযোগ্যদের দলে ঢোকানোর চেষ্টাকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। সমস্ত ষড়যন্ত্রকে প্রতিহত করে দলকে এগিয়ে নিতে হবে। যে ছাত্রলীগে দূর্ণাম হবে সে ছাত্রলীগ করা যাবেনা। বঙ্গবন্ধুর আদর্শ ও জীবনী পড়লে কেউ নীতি ভ্রষ্ট হতে পারেনা। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা ভাল পড়াশুনার সাথে সাথে রাজনীতি।’ 
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের প্রথম নির্বাচিত জিএস জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, জেলা যুবলীগের সদস্য মীর মহিতুল আলম মহি, জেলা সৈনিক লীগের সভাপতি মাহমুদ আলী সুমন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আকতার হোসেন, শেখ মোস্তাফিজুর রহমান শোভন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক উর্দ্ধতন সহ-সভাপতি কাজী সাদিক দ্বীপ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ করেন এমপি রবিসহ অতিথিবৃন্দ। এসময় ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক উর্দ্ধতন সহ-সভাপতি কাজী সাদিক দ্বীপ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!