বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত লেবাননে ড্রোন হা ম লা য় সাতক্ষীরার আরও এক যুবক নি হ তে র খবর

আন্তর্জাতিক নারী দিবসে দেবহাটায় র‍্যালি, আলোচনা সভা 

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাতক্ষীরার দেবহাটায় র‍্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রবিবার (৮ মার্চ ‘২৬) সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।আন্তর্জাতিক নারী দিবসে দেবহাটায় র‍্যালি, আলোচনা সভা 

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়ন বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন বক্তারা। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার শওকত ওসমানের সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে দেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম। বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার শেখ ইদ্রিস আলী, সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম,  বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব প্রমুখ।

এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে নারী দিবস বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!