বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ তালায় মা দ কা স ক্ত ছেলেকে ত্যা জ্য করলেন পিতা! তালায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সামেক হাসপাতালে পরিচ্ছন্নতা শুরু করলেন সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক শ্যামনগরে সাংবাদিকের ওপর হা ম লা য় যুবদলের সদস্য সচিবসহ চার নেতা ব হি ষ্কা র শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির উপর হা ম লা র প্র তি বা দে মানববন্ধন, গ্রে প্তা র-২ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এমপির পরিদর্শন, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিমে নানান সমস্যা সমাধানের আশ্বাস   যানজট নিরসনে সাতক্ষীরার ট্রাফিক পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার

তালায় বিভিন্ন এলাকায় এড. ইয়ারুল ইসলামের গণসংযোগ

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালার প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে সাধারণ মানুষের সাথে সাক্ষাৎ বিনিময় করে চলেছেন সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) আসনের কংগ্রেস মনোনীত সংসদ সদস্য প্রার্থী এড. ইয়ারুল ইসলাম।

শুক্রবার (১৬ জানুয়ারি ‘২৬) সকাল থেকে জুম্মার পূর্ব মুহূর্ত পর্যন্ত তালা উপজেলার মির্জাপুর, কুমিরা, পাটকেলঘাটা, শোভাশিনী, লাউতাড়া, পাঁচরখি, তেঁতুলিয়া, জাতপুর, আলাদীপুরসহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের সাথে সাক্ষাৎ বিনিময় ও তাদের খোঁজ খবর নেন।

বিভিন্ন অঞ্চলে সাধারণের সাথে মতবিনিময়কালে এড ইয়ারুল ইসলাম বলেন, দ্রুত এমপি হওয়া বা ক্ষমতায় যাওয়ার লোভে যেভাবে নীতি আদর্শ জলাঞ্জলি দেয়া হচ্ছে, তাতে মানুষ ভবিষ্যতে আর কাউকে (রাজনীতিক) বিশ্বাস করবে না। এসব সুবিধাবাদি লোকগুলো দেশ ও সমাজের স্বার্থের চেয়ে নিজেদের স্বার্থকে প্রাধান্য দেয়। বাংলাদেশ কংগ্রেস এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট ইয়ারুল ইসলাম মতবিনিময়কালে আরো বলেন, নির্বাচন রাজনীতির একটা অংশ। নির্বাচনে হার জিত বড় কথা নয়। রাজনীতিতে বহুমুখী কাজের সাথে যুক্ত হওয়ার সুযোগ থাকে।

রাজনৈতিক কর্মকান্ডের মাধ্যমে অনেক জায়গায় যাওয়া যায়, অনেক মানুষের সাথে পরিচয় হয়, জ্ঞানের আদান-প্রদান হয়, কাজের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ে। পৃথিবীর প্রায় সব শ্রেষ্ঠ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির সাথে যুক্ত ছিলেন। রাজনৈতিক কর্মকান্ডের মধ্যে নির্বাচন অন্যতম। নির্বাচনের মাধ্যমে বিভিন্ন শ্রেণীর মানুষের কাছাকাছি যাওয়ার সুযোগ হয় এবং সমাজে নিজের অবস্থান পরিমাপ করা যায়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!