শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

তালায় ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়ার ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ‘২৫) বিকালে কপোতাক্ষ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ২-০ গোলের ব্যবধানে ঘোনা পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে হ্যান্ডবলে কবি নজরুল বিদ্যাপীঠ এবং বালিকাদের ফুটবলে চ্যাম্পিয়ন হয় গাছা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার।

অত্র প্রতিযোগিতার উপজেলা সম্পাদক শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, অত্র জোন সম্পাদক ও শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, কপোতাক্ষ হাই স্কুলের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র হালদার, সহকারী প্রধান শিক্ষক আব্দুস সেলিম, পরিমল কুমার রায়, শিক্ষক মোঃ সজীবুদ্দৌলা, লিটন সরদার, মোঃ আব্দুল গফুর পাড়, লক্ষীকান্ত প্রমুখ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোঃ আসাদ হোসেন। ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন শিক্ষক মোঃ সজীবুদ্দৌলা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!