শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার সিনিয়র সাংবাদিক শেখ আব্দুল আলিমের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের গভীর শোক প্রকাশ  সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক শেখ আব্দুল আলিম ডুমুরিয়ার রংপুর ঠাকুরঝির পুকুর মহাশ্মশানের বালি ভরাটের কাজের উদ্বোধন সাতক্ষীরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত করন ও কনসার্ট গোপালগঞ্জে প্রবাসী যাত্রীদের লু ট করা মালামালসহ ৮০০ পিস ই য়া বা উদ্ধার, নারী মা দ ক ব্যবসায়ীসহ আ ট ক -২  টুঙ্গিপাড়ায় পূর্ব বি রো ধে র জেরে এক গৃহবধূকে সং ঘ ব দ্ধ ধ র্ষ ণে র অ ভি যো গ, গ্রে প্তা র-২ ডুমুরিয়ার জেলেপাড়ায় চিংড়িতে অ প দ্র ব্য পু শ, পু শ কৃ ত মাছ বি ন ষ্ট ও জ রি মা না সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি গফুর ও সম্পাদক গণেশ  সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে ১২ জনকে পু শ ই নে র চে ষ্টা বি এস এ ফে র, প্র তি হ ত বিজিবির আশাশুনিতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের খেলোয়াড় বাছাই

কলারোয়া সীমান্ত এলাকা থেকে ৫ কেজি ভারতীয় রৌপ্য গহনা উদ্ধারসহ আটক- ১ 

✍️শেখ আরিফুল ইসলাম আশা📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি রৌপ্য গহনাসহ এক চোরাকারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৯ মার্চ ‘২৫) সকাল ১০টার দিকে সাতক্ষীরা কলারোয়ার দক্ষিন সোনাবাড়ীয়া সীমন্ত এলাকায় এআটকের ঘটনা ঘটে।

আটককৃত চোরাকারবারির নাম মোঃ মোশারফ হোসেন (৪২)। তিনি কলারোয়ার উপজেলার উত্তর ভাদিয়ালী গ্রামের মৃত ফজলু সরদার এর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ওসি মোঃ নিজাম উদ্দীন মোল্লা জানান, আমার নেতৃত্বে ও পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর সার্বিক দিক-নির্দেশনায় গোয়েন্দা পুলিশের এসআই পিন্টু লাল দাস সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় সকালে কলারোয়া সীমান্তে অভিযান পরিচালনা করি। অভিযানে ভারত থেকে চোরাপথে আসা ৫ কেজি রৌপ্য গহনা পাচারের সময় এক চোরাকারবারিকে আটক করাহয়।

পরবর্তীতে আটককৃতের বিরুদ্ধে উল্লেখিত ঘটনায় কলারোয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!