বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে র‍্যালি ও আলোচনা সভা  মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবসে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবস উপলক্ষে দেবহাটা জামায়াতের বর্ণাঢ্য র‌্যালি দেবহাটায় মহান বিজয় দিবস পালিত সাতক্ষীরায় জেলা বিএনপি’র বিশাল বিজয় র‍্যালি সাতক্ষীরায় জামায়াতের বিজয় র‌্যালি  যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্যে দিয়ে সাতক্ষীরায় বিজয় দিবস উদযাপন সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে সংবর্ধনা মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার ডি.বি ইউনাইটেড হাইস্কুলে দোয়া ও আলোচনা সভা 

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোনাকারকাটি পীর সাহেবের দরগা শরিফে কাজী আলাউদ্দীনের দোয়া মাহফিল

✍️আলতাফ হোসেন বাবু✅
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় আশাশুনি গোনাকারকাটি পীর সাহেবের দরগা শরিফ হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দীনের আয়োজনে সোমবার (০১ ডিসেম্বর’২৫) আসর নামাজ শেষে দরগা শরিফ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা জামে মসজিদে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনা করে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সাবেক যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টু,  সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ শওকত হোসেন, যুগ্ম আহ্বায়ক রবিউল আওয়াল ছোট, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল আলিম, সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুর রশিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক তুহিনউল্লাহ তুহিন, আশাশুনি উপজেলা যুবদলের সাবেক সভাপতি বজলুর রহমান, সদস্য সচিব আবু জাহিদ সোহাগ সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ এবং ইয়াতিম খানার শিক্ষার্থীরা।

এসময় কাজী আলাউদ্দীন বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের উন্নয়ন ও উৎপাদনের রূপকার, সুজলা-সুফলা বাংলাদেশ গড়ার রূপকারেবেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে আইসিইউতে আছেন। তাঁর সুস্থতা কামনার জন্য আল্লাহর রাস্তায় জানের ছদকাহ হিসেবে আমরা এই হাফিজিয়াখানার এতিম বাচ্চাদের জন্য খাসি ছাগল কোরবানি করছি।

মহান আল্লাহতালা মহান নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি সুস্থতা দান করুন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধানেরশীষের প্রার্থী কাজী আলাউদ্দীন।  

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!