বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা

যাত্রা ফেডারেশন সাতক্ষীরা শাখার সভাপতির স্বাক্ষর জাল করে জেলা সম্মেলন আহবান করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৫০৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ যাত্রা ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতির স্বাক্ষর জাল করে এবং কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে করোনার ২য় ধাপের মুহুর্তে জেলা সম্মেলন আহ্বানের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলেন লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা সদরের গোবিন্দপুর গ্রামের মৃত অফিল উদ্দীন সানার ছেলে ইসহাক আলী সানা। লিখিত বক্তব্যে তিনি বলেন আমি বাংলাদেশ যাত্রা ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি। সম্প্রতি করোনা মহামারির কারনে সারা বিশ্বের মত বাংলাদেশও একটি সংকটকালিন সময় অতিবাহিত করছে। বিশেষ করে শীত মৌসুমেে করোনার দ্বিতীয় ধাপ বাড়তে পারে এই আশংখা করে সরকার ইতোমধ্যে সারাদেশে নাট্য অনুষ্ঠান, জনসমাগম ও সম্মেলন বন্ধ করার নির্দেশ দিয়েছে। সরকারের এ নির্দেশনার প্রতি শ্রদ্ধা না রেখে সম্প্রতি বাংলাদেশ যাত্রা ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সম্মেলনের উদ্দেশ্যে কার্ড বিতরণ করেছে একটি স্বার্থন্বেষী মহল। ওই কার্ডে সভাপতি হিসেবে আমার নাম এবং স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। উক্ত স্বাক্ষরটি সম্পূর্ণভাবে জালিয়াতি করা হয়েছে। অথচ কেন্দ্রীয় কমিটির নির্দেশ বা অনুমতি ছাড়া জেলা কমিটি কোন ধরনের সম্মেলন বা সাংগঠনিক বৈঠক করতে পারবেন না। কেন্দ্রের এ নির্দেশনা অমান্য করে কতিপয় ব্যক্তি সাতক্ষীরায় সংগঠনটিকে একটি বিব্রতকর পরিস্থিতিতে ফেলার উদ্দেশ্যে আগামী ১২ডিসেম্বর সম্মেলনের আহ্বান করেছেন। যার সাংগঠনিক কোন বৈধতা নেই। উক্ত ঘটনার বিষয়ে গত ৮ ডিসেম্বর কেন্দ্রীয় কমিটির সভাপতি তাপস সরকার, সভাপতি গোলাম সরোয়ার, ও সাধারণ সম্পাদক এ্যাড. হাসান কবির শহীন স্বাক্ষরিত একপত্রে করোনা মহামারীকালে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কোন সাংগঠনিক বৈঠক, মিটিং ও সম্মেলন না করার নির্দেশ প্রদান করে একটি পত্র প্রেরণ করা হয়েছে। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কেন্দ্রের এ নির্দেশ অমানাকারীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তারপরও কতিপয় স্বার্থন্বেষী ব্যক্তি ফেডারেশনের ব্যনারে আগামী ১২ ডিসেম্বর সম্মেলনের পায়তারা চালিয়ে যাচ্ছেন। যা সম্পূর্ণ অবৈধ এবং উদ্দেশ্যে প্রণোদিত। আমি করোনা পরিস্থিতির ভয়াবহতা উপেক্ষা করে কেন্দ্রীয় নির্দেশ অমান্যকারী ওই স্বার্থন্বেষী ব্যক্তি কর্তৃক ১২ ডিসেম্বর আয়োজিত সম্মেলন স্থগিিত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের সাতক্ষীরা জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

বি: দ্র: প্রতিবেদনটি সাতক্ষীরা প্রেসক্লাবের ই-মেল থেকে প্রেরণকৃত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!