বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

আশাশুনির সাইকেল মিস্ত্রী অনিমেষ হত্যা, গ্রেপ্তারকৃত আব্দুল মালেকের জামিন না’মঞ্জুর

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের লাঙ্গলদাড়িয়া গ্রামের সাইকেল মিস্ত্রী অনিমেষ সরকার হত্যা মামলায় গ্রেপ্তারকৃত শ্রীউলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল মালেক মল্লিকের জামিন আবেদন না’মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার (২৫ মার্চ ‘২৫) দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ মোঃ নজরুল ইসলাম উভয়পক্ষের শুনানী শেষে এ আবেদন না’মঞ্জুর করেন।

মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত ২৪ জানুয়ারি দিবাগত রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে লাঙ্গলদাড়িয়া গ্রামের নিরঞ্জন সরকারের ছেলে সাইকেল মিস্ত্রী অনিমেষ সরকারকে তার ঘেরের মধ্যে শ্বাসরোধ করে হত্যার পর আধা কিলোমিটার দূরে বাবুল আক্তারের নিমগাছে ঝুলিয়ে রেখে আত্মহত্যার প্রচার দেয় আব্দুল মালেক ও তার ভাই অহেদ মল্লিক। এ ঘটনায় নিহত অনিমেষের মা শেফালী সরকার বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে ২৫ জানুয়ারি আশাশুনি থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আব্দুল মালেক মল্লিক ও বাবুলকে গ্রেপ্তার করে। বাবুল আদালতে দেওয়া স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডে অহিদ মল্লিক, মালেক মল্লিকসহ চারজনের নাম বলে।

সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুস সাত্তার আসামী আব্দুল মালেক মল্লিকের জামিন না’মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!