বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন  

সাতক্ষীরায় নবায়নযোগ্য জ্বালানির স্বপ্ন নিয়ে নতুন বছরে পদার্পণ

✍️হেলাল উদ্দিন✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৩৩০ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় সোমবার (১৩ জানুয়ারি’২৫) অনুষ্ঠিত হলো “নতুন বছরে, জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে স্বপ্ন দেখি” শীর্ষক একটি বিশেষ ক্যাম্পেইন। স্বদেশ সাতক্ষীরা, ক্লিন এবং বিডাব্লিউজিইডি-এর যৌথ আয়োজনে এই কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল “আমাদের স্বপ্ন: প্রতিটি ঘরে নবায়নযোগ্য জ্বালানি”।

ক্যাম্পেইনে বক্তারা নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তারা জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাব তুলে ধরে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির আহ্বান জানান। আয়োজকরা জানান, এই ক্যাম্পেইনের মাধ্যমে সাতক্ষীরার প্রতিটি ঘরে নবায়নযোগ্য জ্বালানি পৌঁছানোর লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। তারা আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাওয়া সম্ভব।

ক্যাম্পেইনে ইকোলজি এন্ড ডেভলপমেন্ট ফোরাম সাতক্ষীরা এর সদস্য ও স্থানীয় জনগণ, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও এর সুবিধা সম্পর্কে জানতে পারেন এবং এই উদ্যোগকে স্বাগত জানান।

এই ক্যাম্পেইন সাতক্ষীরায় নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!