শনিবার, ১৬ মে ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

তালায় আট দলীয় ফুটবল টুর্ণামেন্টর সেমিফাইনাল অনুষ্ঠিত

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় সাংবাদিক ফোরামের উদ্দ্যোগে ও চরগ্রাম আদর্শ যুব সংঘের সার্বিক ব্যবস্থাপনায় ৮ দলীয়  ফুটবল টুর্ণামেন্টর সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় মনিরামপুর উপজেলার দেবু সরকার ফুটবল একাডেমি ও ডুমুরিয়া ডায়গনষ্টিক এ্যান্ড কনসাল্টেশণ সেন্টার একাদশ অংশগ্রহন করেন।

রবিবার (১৫ ডিসেম্বর’২৪) বিকাল ৩টায় চরগ্রাম কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ১-১ গোলে সমতা থাকায় টাইব্রেকারের মাধ্যমে খেলার নিষ্পত্তি করা হয়। ডুমুরিয়া ডায়গনষ্টিক এ্যান্ড কনসাল্টেশণ সেন্টার একাদশ ৪-৩ গোলে দেবু সরকার ফুটবল একাডেমিকে পরাজিত করে।

খেলা উদ্বোধন করেন, তালা আনিষা ক্লিনিকের সত্তাধিকারী জোয়ার্দ্দার ফারুক হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান রেন্টু ও খেশরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস  এম লিয়াকত হোসেন।
তালা উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ হাফিজুর রহমান, তালা প্রেসক্লাবের সদস্য সচিব সেলিম হায়দার, যুগ্ম আহবায়ক এম এম ফয়সাল, সদস্য কে এম শাহীনুর রহমান, তাল সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ কামরুল ইসলাম, তালা যুবনেতা মোঃ কামাল হোসেন, মোঃ খায়রুল আলম, আসাদুজ্জামান রাজু প্রমুখ।

উক্ত খেলায় সভাপতিত্ব করেন, তালা প্রেসক্লাবের আহবায়ক ও খেলা পরিচালনা কমিটির আহবায়ক এম এ হাকিম।

খেলা পরিচালনা করেন, শেখ ইকবাল হোসেন বাবলু। সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন, মোস্তফা হোসেন সোহাগ ও জাহাঙ্গীর আলম।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!