বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় নি র্যা তি ত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা ও ইফতার মাহফিল দেবহাটায় এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের অসহায়দের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ সাতক্ষীরা সদরে ৫ হাজার ৭শ পরিবারের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করেছেন এমপি আব্দুল খালেক তালায় নি হ ত বিপ্লব কবিরের পরিবারে তারেক রহমানের ঈদ অনুদান গোপালগঞ্জে দুদকের মামলায় বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার  শ্যামনগরে এতিম ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণে ওয়ার্ড যুব ফোরাম শান্তি সংঘ একাডেমির  সাতক্ষীরায় ঘরে মিলল চিকিৎসক ও নৈশপ্রহরীর ঝু ল ন্ত ম র দে হ উপজেলা নির্বাচনে সাতক্ষীরায় জামায়াতের প্রার্থীদের নাম ঘোষণা ডাঃ জাহিদ আলম অর্থোডনটিক্স স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল 

জ্বলন- কবি গাজী হাবিব

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

মানুষ হতে পারিনি বলে
অমানুষ হবোনা কোনদিনও; তবে
হাত পাততে বাকি রাখিনি কোথাও
এই এখন তোমার ডেরায়
খালি হাতে ফিরাবে? ফিরাও!
সবাই তো ফিরিয়েছে মুখ মাখনের মত
বাকি কেন থাকবে তুমি! বলো?

পথের কুকুরগুলোও এপথ-ওপথ দৌড়ে
কিছু না কিছু পায়। আমি তাও পাইনি!
চরম মূল্যহীনের ধিক্কার ছাড়া।
কুকুর চিনেছি কিন্তু মানুষ
চিনতে পারিনি আজো-

মধ্যরাতে চাঁদ যখন একা হয়ে যায়
তখন আমিই চাঁদের সঙ্গ দিই
সে আলো দেয়। আলোকিত করে আমায়
অথচ তোমার দ্বারা কিছুই হয়নি আমার
যতোটা পেরেছি- শুধুই দিয়েছি-
হয়তো দিতে পারিনি কিছুই
তোমার মতন- অমন ধিক্কার।

ভেবে দেখার জন্য আবারও হাত নিয়ে
এসেছি, খালি হাত। তোমার ডেরায়।
জ্বলছে আমার জলার মতোই—

মানুষ চিনতে চিনতে
হয়তো অন্ধকারেই হবে ভোর
পাখি ডাকবে। পাতিহাঁস জাগবে
বাঁশের ঝাড়ে সাড়া ফেলবে বক–
আমি ওদেরই ডাক শোনার জন্য
শত শরমের মাথা খেয়ে আবার এসেছি-
কেননা; তোমায় ছাড়া চলবেনা আমার।
এসেছি আরো একবার
জ্বালাতে এবং জ্বলতে….

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!