রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

বিএনপি জামাতের পুনরায় আগুন সন্ত্রাসের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ

মোঃ: আজিজুল ইসলাম ইমরান, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৪২৬ বার পড়া হয়েছে

বিএনপি জামাত ও শিবির কর্তৃক পুনরায় আগুন সন্ত্রাসের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল চত্বরেসাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী সাহাদাৎ হোসেনের নেতৃত্বে উক্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৌর আওয়ামী লীগ নেতা রাশেদুজ্জামান রাশির সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী সাহাদাৎ হোসেন।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঢাকা শহর আজ ফ্লাইওভারের শহরে পরিণত হয়েছে। বিদ্যুৎ যা প্রয়োজন তার থেকে আমার বেশি উৎপাদন করছি। কৃষিতে বিপ্লব ঘটেছে।

ধান উৎপাদনে বাংলাদেশ ৩য় হয়েছে। ইলিশ মাছ উৎপাদানে বাংলাদেশ প্রথম স্থান অর্জন করেছে। কিন্তু বিএনপি সরকারের আমলে খুটি বসালেও তারা বিদ্যুৎ দিতে পারিনি। দেশের মানুষ যখন করোনায় আক্রান্ত হয়ে ধুকে ধুকে মরছে তখন বিএনপি জামাতের সন্ত্রাসীরা ঢাকার রাজপথে বাসে আগুন দেশকে আবারও অস্থিতিশীল করতে চাচ্ছে।

কিন্তু আওয়ামী লীগের একটি নেতা-কর্মী বেচে থাকতে বিএনপি-জামাতের আগুন সন্ত্রাস আর করতে দেবে না।

তিনি আরও বলনে, আমার দামী বাড়ি-গাড়ী করার ইচ্ছা নেই। একটাই ইচ্ছা পৌরবাসীকে খেদমত করাতে পারি তাদের সু:খ দু:খের সাথী হতে পারি। আপনারা সুযোগ দিলে সাতক্ষীরা পৌরসভাকে তিলত্তমা পৌরসভা হিসেবে গড়ে তুলবো।

এসময় উপস্থিত সাতক্ষীরা পৌর আওয়ামী লীগ নেতা মীর মাহমুদ আলী আবীর, আলমগির হাসান আলম, নুরুল ইসলাম, মাকসুদ খান, আমজাদ হোসেন লাভলু, আব্দুস সবুর খান।

এছাড়া উপস্থিত ছিলেন পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিলন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নারায়ণ চন্দ্র মন্ডল, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লিটন মির্জা সহ সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের নয়টি ওয়ার্ডের হাজার-হাজার নেতা-কর্মী ও সমর্থক বৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!