মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের 

কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র সৌজন্য সাক্ষাৎ

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৮ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) এর দায়িত্ব পেলেন আবুল কালাম আজাদ।

তিনি গত বুধবার (১৮ সেপ্টেম্বর’২৪) কোটালীপাড়া থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। এর আগে তিনি বগুড়ার শাজাহানপুর থানায় ওসি তদন্ত হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। কোটালীপাড়া থানায় দায়িত্ব পালনের পর থেকেই আইনশৃঙ্খলার প্রতি গুরুত্ব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন এবং ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

তরই ধারাবাহিকতায় আজ রোববার (২২ সেপ্টেম্বর’২৪) বিকাল ৫ টায় কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

এসময় নবাগত অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন বিভিন্ন থানায় সুনামের সাথে তদন্ত ওসির দায়িত্ব পালন করে এসেছি । কোটালিপাড়া থানায় সর্বপ্রথম অফিসার ইনচার্জের দায়িত্ব পেলাম। আইন-শৃঙ্খলার সঠিকভাবে প্রয়োগ করাই আমার দায়িত্ব ও কর্তব্য। কোটালীপাড়া থানা মাদক মুক্ত করা আমার লক্ষ। নিপীড়িত ও নির্যাতিত মানুষের পাশে থাকা এবং অত্যাচারী ও আইন ভঙ্গ কারী ব্যক্তিদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া আমার পেশাগত দায়িত্ব ও কর্তব্য মনে করি।

তিনি আরও বলেন সাংবাদিকরা সমাজের দর্পণ তাই সব ধরনের তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন।

এসময় কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা এফএম জাহাঙ্গীর হোসেন, উপদেষ্টা কাজী শিব্বির, সভাপতি মাহবুব সুলতান, সহ-সভাপতি ফজর আলী শিকদার, সহ-সভাপতি আবুল কালাম সহ-সভাপতি কামরুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক রনি আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক হোসাইন রানাা, দপ্তর সম্পাদক সাব্বির বিন সুলতান, সদস্য সেলিম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!