বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা সাতক্ষীরা সরকারি কলেজ মোড় সংলগ্ন সরদার পাড়ায় ড্রেনেজ সংস্কার কাজের উদ্বোধন করলেন প্রভাষক ওমর ফারুক টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির কমিটি গঠন: আহ্বায়ক খাইরুল ও সদস্য সচিব হিরু

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির উপদেষ্টা পরিষদের সভায় আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার (২০ সেপ্টেম্বর’) ঢাকায় দেবহাটা উপজেলার কর্মজীবীদের সম্মলিত প্রচেষ্টায় এ আহবায়ক কমিটি গঠন করা হয়।

সকলের সম্মতিক্রমে খাইরুল ইসলামকে আহবায়ক, মাজহারুল আনোয়ার, রিয়াজুল ইসলাম, আজগর আলী, বাকি বিল্লাহ, আনোয়ার হোসেনকে যুগ্ম আহবায়ক এবং তাহাজ্জত হোসেন হিরুকে সদস্য সচিব মনোনিত করা হয়।

এই কমিটি ৭ দিনের মধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে ২/৩ জন করে সদস্য নিয়ে আহবায়ক কমিটির পূর্ণাঙ্গ করবে এবং উপদেষ্টা পরিষদকে অবহিত করবে। আগামী ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত এই কমিটর সমিতির নেতৃত্ব প্রদান করবে। এছাড়া আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সমিতির খসড়া গঠনতন্ত্র প্রনয়ণ করে চূড়ান্ত করবে। নির্দিষ্ট মেয়াদ হওয়ার এক মাস পূর্বে নির্বাচন কমিশন গঠন করে সুষ্ঠ নির্বাচন উপহার দেবে। নির্বাচন কমিশন ১৫ দিনের মধ্যে সকল কার্যক্রম সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিটক হস্থান্তর করবেন। একই সাথে প্রতিষ্ঠানের নামে একটি ব্যাংক হিসাব চালু করা। উপজেলার সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়মূলক কাজে অংশগ্রহন করবে। যে কোন প্রাকৃতিক দূর্যোগ ও অন্যান্য বিরূপ পরিস্থিতিতে কমিটির পক্ষ থেকে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ সদস্য হতে হলে ১ হাজার টাকা সদস্য চাঁদা প্রদান করতে হবে এবং শিক্ষার্থীদের ক্ষেতে ৫শ টাকা মূল্যে সদস্য ফর্ম ক্রয় করতে হবে। তবে ১৮ বছরের কম বয়সী কেউই সদস্য হতে পারবেন না।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!