শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন

দেবহাটায় বিএনপি’র আয়োজনে কর্মী সমাবেশ

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় বিএনপির আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর’২৪) সন্ধ্যা ৭টায় উপজেলার ঈদগাহ বাজারে অনুষ্ঠিত উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন সখিপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সভাপতি মোরশেদ আলী। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। বিশেষ অতিথি ছিলেন নওয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবদলের সাবেক সাধারন সম্পাদক বিএনপি নেতা আব্দুল হাবিব মন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম বাপ্পা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক বিএনপি নেতা এবাদুল ইসলাম, বিএনপি নেতা ইউপি সদস্য নুর মোহাম্মদ গাজী, ইউপি সদস্য বিএনপি নেতা মোখলেছুর রহমান, বিএনপি নেতা ইউপি সদস্য রবিউল ইসলাম, জিয়া পরিষদের সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, বিএনপি নেতা আবু তৈয়ব খান, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আলী রেজা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাজিব আহম্মেদ, সাবেক উপজেলা যুবদলের সহ-সভাপতি তরিকুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভানেত্রী আলেয়া বেগম, বিএনপি নেতা এডঃ আমিনুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহম্মদ আলী, সখিপুর ইউনিয়নের ইউপি সদস্যা সাজু পারভিন, ছাত্রদলের সখিপুর সরকারী কেবিএ কলেজ শাখার সভাপতি রন্টি হোসেন প্রমুখ।

কর্মী সমাবেশে বিএনপির বিভিন্ন পর্যায়ের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশে বিএনপির সকল নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে একতাবদ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলকে সুসংগঠিত করার আহবান জানানো হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!