শনিবার, ১৬ মে ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

দেবহাটার সখিপুর বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

✍️মীর খায়রুল ইসলাম📝দেবহাটা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ জুন ‘২৪) সকাল ৯টায় উপজেলার চিনেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ খেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনীয় খেলায় প্রধান অতিথি ছিলেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ইউপি সদস্য নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন এনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সেলিম উল্লাহ, সহকারী প্রধান শিক্ষক সালাউদ্দীন আহম্মেদ, ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল্লাহ আল তারিক, চন্ডিপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রুহিনা আক্তার, স্থানীয় সমাজসেবক মোনাজাত আলী গাজী, আলমগীর হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন চিনেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ কুমার পাল।

উদ্বোধনীয় খেলায় ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ ও দক্ষিণ সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ অংশ নেয়। পরে এনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ ও চিনেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।

চিনেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আগামী ৮ জুন কোয়ার্টার ফাইনাল, ৯ জুন সেমি ফাইনাল, ১০ জুন ফাইনাল অনুষ্ঠিত হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!