মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা তালায় সার ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত তালায় বাস নি য় ন্ত্র ণ হা রি য়ে খাদে, ১০ জন আ হ ত গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরা সদরের তালতলা থেকে অ জ্ঞা ত নারী (৪০)’র লা শ উ দ্ধা র লিগাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস সর্বজনীন পেনশন স্কীমে নিবন্ধন করতে সকলকে উদ্বুদ্ধ করতে হবে- উপ সচিব মোঃ আলমগীর হোসেন তালায় গর্ভবতী নারীদের নিরাপদ সন্তান প্রসব নিশ্চিতে সভা অনুষ্ঠিত শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা

সাতক্ষীরা বিআরটিএ’র অভিযানে ব্যাংকের সিল ও নকল রশিসহ দালাল চক্রের ৩ সদস্য আটক

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৪৪৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় নির্বাহী ম্যাজিষ্ট্রটের নেতৃত্ব বিআরটিএ’র অভিযানে এনআরবিসি ব্যাংকের নকল সিল ও ড্রাইভিং লাইসেন্সের ফি জমাদেওয়ার নকল রশিদসহ দালাল চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইন্দ্রজিত সাহার নেতৃত্ব অভিযানে তাদের আটকের পর সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আটককৃতরা হলেন, সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার কোরবান গাজীর পুত্র তুহিন ইসলাম, পলাশপোল সবুজবাগ এলাকার সাবুর আলীর পুত্র আবু সাঈদ, বেতলা এলাকার মোকবর আলীর পুত্র দেলোয়ার হোসেন।

বিআরটিএ’র সহকারী পরিচালক এ.এস.এম ওয়াজেদ হোসন জানান, দীর্ঘদিন ধরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে একটি দালাল চক্র ভুয়া রশিদ বানিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জজ কোর্টের উত্তর পাশে তুহিন কম্পিউটারের দোকানে রবিবার বিকালে অভিযান চালিয়ে ড্রাইভিং লাইসেন্সের ফি জমা দেওয়ার নকল রশিদ ও এনআরবিসি ব্যাংকের নকল সিলসহ তিন জনের সংঘবদ্ধ একটি দালাল চক্রকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, আটককৃতদের নামে মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক বোরহান উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!