বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত লেবাননে ড্রোন হা ম লা য় সাতক্ষীরার আরও এক যুবক নি হ তে র খবর

তালায় পানি কমিটির সদস্যদের টিআরএম সক্ষমতা উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৯৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় পানি কমিটির সদস্যদের জলবায়ু পরিবর্তন এবং টিআরএম বিষয়ে সক্ষমতা উন্নয়নে ১দিনের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উত্তরণ এবং পানি কমিটির উদ্যোগে বুধবার (২৯ নভম্বের) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়।

সাসটেইনেবল রিভার বেসিন ম্যানেজমেন্ট (এসআরএম) :অ্যাডাপটিং ক্লাইমেন্ট চেঞ্জ ইন দ্যা সাউথ ওয়েস্ট বাংলাদেশ (ফেজ-৪) প্রকল্প’র অধিন অনুষ্ঠিত প্রশিক্ষনে তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম’র সভাপতিত্বে প্রশিক্ষনে স্বাগত বক্তব্য রাখেন, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম।

বিষয় ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন, পানি কমিটি নেতা অধ্যাপক হাসেম আলী ফকির। উত্তরণ কর্মকর্তা দিলীপ সানা’র সঞ্চালনায় প্রশিক্ষনে অন্যান্যের মধ্যে তালা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, তালা উপজেলা পানি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম. ময়নুল ইসলাম, পানি কমিটির নেতা অধ্যাপক রেজাউল করিম, অচিন্ত্য সাহা, মনিরুজ্জামান স্বপন, শফিকুল ইসলাম, সরদার ইমান আলী, মীর জিল্লুর রহমান, জি.এম. শহিদুল্লাহ ও সাংবাদিক বি. এম. জুলফিকার রায়হান সহ কেন্দ্রীয় ও উপজেলা ভিত্তিক পানি কমিটির নেতৃবৃন্দ, টিআরএম এবং নদ অববাহিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষনে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মৃতপ্রায় নদীসমূহের বর্তমান পরিস্থিতি, কপোতাক্ষ নদের টিআরএম ভুক্ত পাখিমারা বিলের কৃষকদের ক্ষতিপূরণ প্রদান করে নদীর স্বার্থে অবিলম্বে টিআরএম চালুকরণ, গাঙ্গেয় ব-দ্বীপে নদ-নদী ও পলীর উৎপত্তি, জলবায়ু পরিবর্তন জনিত সৃষ্ট সমস্যা; সমস্যা উত্তরণে করনীয় এবং নদী মেলা করার প্রয়োজনীয়তা সহ একাধিক বিষয়য়ে আলোচনা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!