সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত 

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করায় শ্যামনগরে আনন্দ মিছিল

হেলাল উদ্দিন::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৫২৪ বার পড়া হয়েছে

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে আইন অনুমোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর ২০২০) বিকাল ৪টায় সাতক্ষীরার ‘আমরা শ্যামনগরবাসী’র ব্যানারে আনন্দ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।মিছিলে নেতৃত্ব দেন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি, শ্যামনগর (সদর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস.এম জহুরুল হায়দার বাবু।মিছিলে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অসীম কুমার জোয়ার্দার, উপজেলা কৃষকলীগের সভাপতি মনজুর এলাহী, নওয়াঁবেকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, নুরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা বাবু, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জি.এম আব্দুল মজিদ, যুগ্ম-আহ্বায়ক প্রভাষক অলিউর রহমান, সদস্য আহসান আফরোজ, ইউপি সদস্য মিসেস দেলোয়ারা বেগমসহ শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!