মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা তালায় সার ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত তালায় বাস নি য় ন্ত্র ণ হা রি য়ে খাদে, ১০ জন আ হ ত গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরা সদরের তালতলা থেকে অ জ্ঞা ত নারী (৪০)’র লা শ উ দ্ধা র লিগাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস সর্বজনীন পেনশন স্কীমে নিবন্ধন করতে সকলকে উদ্বুদ্ধ করতে হবে- উপ সচিব মোঃ আলমগীর হোসেন তালায় গর্ভবতী নারীদের নিরাপদ সন্তান প্রসব নিশ্চিতে সভা অনুষ্ঠিত শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা

গাজীপুরের কালিয়াকৈরে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

আমির হোসেন রিয়েল, গাজীপুর জেলা প্রতিবেদক: 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৪৩১ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈরের তালুক শিমুলতলী এলাকা  থেকে হেনা বেগম(৪০) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। তবে, নিহতের স্বজনদের দাবী পরকিয়া সন্দেহে তাকে হত্যার পর ফাসিতে ঝুলিয়ে রাখা হয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে  জানা যায়, প্রতিদিনের মত ওই গৃহবধু তার স্বামীর সাথে খাবার খেয়ে ঘুমাতে যান। মঙ্গলবার ভোরে তার স্বামী হেনা বেগমকে ঘরে রেখে বাড়ির পাশে জমিতে আর্বজনা পরিস্কার করতে যান। একটু পরে বাড়িতে ছোট ভাইয়ের স্ত্রী ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করলে আশেপাশে লোক ছুটে আসে। স্থানীয় উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষনা করেন। পুলিশ হাসপাতাল থেকে মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। তবে, নিহতের স্বজনদের দাবী, ছোট ভাইয়ের সাথে পরকিয়া সর্ম্পক সন্দেহে ছোট ভাইয়ের স্ত্রী ও শ্বাশুড়ি তাকে হত্যা পর ঘরে ঝুলিয়ে রাখে।
কালিয়াকৈর থানা পুলিশের এসআই সামসুজোহা জানান, মৃতদেহটি উদ্ধার করে ময়নাদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে । 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!