কালিগঞ্জ

কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

দেশ টাইমস-
দেশ টাইমস- কালিগঞ্জ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ এরফানুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) সুমনা পারভীন মিতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় বিএনপি নেতৃবৃন্দ নবাগত দুই কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং কালিগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম, জনসেবা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সমস্যা নিয়ে মতবিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ বলেন, কালিগঞ্জের মানুষের প্রত্যাশা পূরণে প্রশাসন ও জনপ্রতিনিধি-রাজনৈতিক নেতৃবৃন্দসহ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জরুরি। বিশেষ করে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রশাসনের কার্যকর উদ্যোগের পাশাপাশি সামাজিক সহযোগিতাও প্রয়োজন।

তারা উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশাসনকে সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন। অন্যদিকে নবাগত কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় এলাকার সার্বিক কল্যাণে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

উপজেলা বিএনপির পক্ষে শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ মনিরুজ্জামান মনি, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান রোকন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদকঘ শফিকুল ইসলাম টোকন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ শাহিন কবীর, সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন, নলতা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাস্টার শাহিনুর রহমান, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ ও সহসভাপতি সাইফুল ইসলাম।

এ ছাড়া রতনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুস সবুর, উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ খায়রুল আলম, চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আবুল কালাম মেম্বার, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি আলমগীর হোসেন, বর্তমান সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, উপজেলা জাসাসের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা জাকির হোসেন ও জিএম নাসিমসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময় শেষে এলাকার শান্তি, শৃঙ্খলা, জনসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে ইতিবাচক যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।