‘সকল বিধান বাতিল কর, অহির বিধান কায়েম কর’ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় সমাবেশ করেছে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলেহাদীছ যুব সংঘ। ধর্মীয় আদর্শ, সংগঠনের কার্যক্রম ও বিভিন্ন বিষয়ে আলোচনা করতে আয়োজিত এ সমাবেশে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট আলেমরা অংশ নেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় সাতক্ষীরা শহরের আব্দুর রাজ্জাক পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের আমির ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব।
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের সাতক্ষীরা সাংগঠনিক জেলার সভাপতি ও কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মুহাঃ আলতাফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মুহাঃ নুরুল ইসলাম, মাসিক আত-তাহরীফের সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, কেন্দ্রীয় গবেষণাবিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবিরুল ইসলাম, আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর অধ্যক্ষ হাফেজ মুহাঃ আখতার মাদানী, বাংলাদেশ আহলেহাদীছ যুব সংঘের সাবেক সভাপতি ড. এ.এস.এম. আজিজুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা ফয়সাল মাহমুদ, হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাঃ সিরাজুল ইসলাম এবং আহলেহাদীছ পেশাজীবী ফোরামের সভাপতি ডা. মুহাঃ শওকত হাসান।
এ ছাড়া আলোচক হিসেবে বক্তব্য দেন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ড. মুহাঃ আব্দুল হালিম, বাংলাদেশ আহলেহাদীছ যুব সংঘের সভাপতি মাওলানা আহমাদুল্লাহ এবং সোনামণির কেন্দ্রীয় পরিচালক মাওলানা রবিউল ইসলাম।
সমাবেশে বক্তারা ধর্মীয় আদর্শ ও সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে বক্তব্য দেন। এ সময় আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলেহাদীছ যুব সংঘের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন এলাকার বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন।
সমাবেশে নারী অংশগ্রহণকারীদের জন্য পৃথক পর্দার ব্যবস্থা করা হয়। পাশাপাশি ডিজিটাল পর্দার মাধ্যমে তাঁদের অনুষ্ঠান দেখার সুযোগ রাখা হয়।
ধর্মীয় আলোচনা ও বিভিন্ন পর্যায়ের নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম অনুষ্ঠিত হয়।










