রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ!

সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে পরিপক্ক হিমসাগর আম গাছ থেকে সংগ্রহ করা শুরু

✍️আসাদুজ্জামান✅
  • প্রকাশের সময় : বুধবার, ১০ মে, ২০২৩
  • ২৫১ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে পরিপক্ক হিমসাগর আম গাছ থেকে সংগ্রহ করা শুরু হয়েছে। বুধবার সকাল ১১টায় কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর গ্রামের মোহাম্মদ আলী গাজীর ৫০ বিঘা জমির বাগানে এই আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির এই আম সংগ্রহের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রহিমা সুলতানা বুশরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজহার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান নাইম সহ কৃষিবিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবীর জানান, বিগত কয়েক বছর করোনাতে বড় বড় দেশের অর্থনীতিতে ধ্বস নেমেছে। বাংলাদেশের অর্থনীতিকে টিকিয়ে রাখে কৃষি। আম সম্ভাবনাময় অর্থকরী ফসল। গত কয়েক বছর ধরে বাংলাদেশের আম বিশেষ করে হিমসাগর বাংলাদেশের সর্বত্র ও বিদেশে যাচ্ছে কয়েক বছর ধরে। দেশের সুনাম রক্ষার্থে অপরিপক্ক আম কেমিকেল দিয়ে পাকিয়ে বাজারজাত করা যাবে না। এবারও বিদেশে আম যাবে।

উল্লেখ্য, কালিগঞ্জ উপজেলায় এবার ৮৩৫ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। প্রতি হেক্টরে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২২ টন। আম বিক্রি হবে ৯১ কোটি ৮৫ লাখ টাকা। এর মধ্যে হিমসাগর আম উদপাদন হবে ১৭০ মেট্রিক টন। ২০১৪ সাল থাকে হিমসাগর আম বিদেশে রফতানি শুরু হয়।এবার জেলায় চার হাজার ১৩৫ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৫ হাজার ৫০০ মেট্রিক টন। সাতক্ষীরার আম পঞ্জিকা অনুযায়ি গত ৫ মে প্রথম দফায় গোবিন্দ ভোগ, গোপাল ভোগ আম পাড়া শুরু করা হয়। আজ হিমসাগর পাড়া হচ্ছে। ল্যাংড়ার জন্য ১৮ মে, আম্রপালি ২৮ মে দিন ধার্য করা হয়েছে। দেশে ও বিদেশে এবার ২২৫ কোটি টাকার আম বিক্রি করা যাবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!