বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা সাতক্ষীরা সরকারি কলেজ মোড় সংলগ্ন সরদার পাড়ায় ড্রেনেজ সংস্কার কাজের উদ্বোধন করলেন প্রভাষক ওমর ফারুক টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন

আম্পানে ও করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১০ টি নৌকা, ১০টি ছাগল ও নগদ অর্থ বিতরণ

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৪৫৩ বার পড়া হয়েছে

লায়েন্স সেবা সপ্তাহ উপলক্ষে ঘূর্ণিঝড় আম্পানে ও করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে নৌকা, ছাগল, নগদ অর্থ, রান্না করা খাবার ও মাস্ক বিতরণ করা হয়েছে।

বুধবার বিকাল ৫টায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় শ্যামনগর উপজেলার কৈখালিতে লায়েন্স ক্লাব অব ঢাকা প্যারাডাইস গোল্ড ও ইয়ুথ এন্টারপ্রনারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়শন অব বাংলাদেশের (ইওয়াব)  উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এসব উপকরণ বিতরণ করেন।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারী, লায়েন্স ক্লাব অব ঢাকা প্যারাডাইস গোল্ডের প্রসিডেন্ট লায়ন রওশনা পারভীন, জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত উদ্যঝক্তা ও ইওয়াব’র সেট্রোল অর্গানাইজার কে এম নেয়ামতউল্লাহ বাবু, হাসিনা মুক্তা, মাসুদ সরকার, লায়ন রেশমা জাহান, লায়ন বিলকিস আক্তার শিখা, সালমা আক্তার, আজিজুল ইসলাম, ইওয়াব’র জেলা কো-অর্ডিনটর আব্দুল কাদের, সদস্য ফাহাদ হোসেন, লায়ন লাভলু, রহি প্রমূখ।

অনুষ্ঠানে ১০ জন হত দরিদ্রের মাঝে নৌকা, ১০ জনের মাঝে ছাগল, ২০ জনের মাঝে নগদ অর্থ, ৩শ জনের মাঝে রানা করা খাবার ও মাস্ক বিতরণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!