
লায়েন্স সেবা সপ্তাহ উপলক্ষে ঘূর্ণিঝড় আম্পানে ও করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে নৌকা, ছাগল, নগদ অর্থ, রান্না করা খাবার ও মাস্ক বিতরণ করা হয়েছে।
বুধবার বিকাল ৫টায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় শ্যামনগর উপজেলার কৈখালিতে লায়েন্স ক্লাব অব ঢাকা প্যারাডাইস গোল্ড ও ইয়ুথ এন্টারপ্রনারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়শন অব বাংলাদেশের (ইওয়াব) উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এসব উপকরণ বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারী, লায়েন্স ক্লাব অব ঢাকা প্যারাডাইস গোল্ডের প্রসিডেন্ট লায়ন রওশনা পারভীন, জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত উদ্যঝক্তা ও ইওয়াব’র সেট্রোল অর্গানাইজার কে এম নেয়ামতউল্লাহ বাবু, হাসিনা মুক্তা, মাসুদ সরকার, লায়ন রেশমা জাহান, লায়ন বিলকিস আক্তার শিখা, সালমা আক্তার, আজিজুল ইসলাম, ইওয়াব’র জেলা কো-অর্ডিনটর আব্দুল কাদের, সদস্য ফাহাদ হোসেন, লায়ন লাভলু, রহি প্রমূখ।
অনুষ্ঠানে ১০ জন হত দরিদ্রের মাঝে নৌকা, ১০ জনের মাঝে ছাগল, ২০ জনের মাঝে নগদ অর্থ, ৩শ জনের মাঝে রানা করা খাবার ও মাস্ক বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.