বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
দুর্যোগ মোকাবিলায় তরুণদের দক্ষতা বাড়াতে সাতক্ষীরায় দিনব্যাপী প্রশিক্ষণ মধ্যরাতে দু র্বৃ ত্ত দে র দেওয়া আ গু নে দোকাঘর পু ড়ে প্রায় কয়েক লাখ টাকার ক্ষ তি তালায় গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা তালায় আন্তর্জাতিক নারী দিবসে কুইজ চিত্রাংকন বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত পলিথিন প্লাস্টিক দূষণ প্রতিরোধে সুন্দরবন রক্ষায় দিনব্যাপী শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মুকসুদপুরে মধুমতি কন্ঠ পরিবারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোটালীপাড়ায় দোয়া ও ইফতার মাহফিল খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সাতক্ষীরায় জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চু রি, প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লু ট

অবশেষে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ চালুর সিদ্ধান্ত

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৫ বার পড়া হয়েছে

অবশেষে ইটার্ন চিকিৎসকদের আন্দোলনের মুখে আগামী সপ্তাহের মধ্যে সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় মেডিকেল কলেজ হাসপাতালে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেন মেডিকেল কর্তৃপক্ষ।

সভায় এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, মেডিকেল কলেজ অধ্যক্ষ ডাঃ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মেডিকেল তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, ইটার্ন চিকিৎসক জাকারিয়া হোসেন, রফিকুল ইসলাম মেহেদী প্রমুখ।

মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সিভিল সার্জন যতদ্রুত মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক ও সাপোটিং ষ্টাফ সরবরাহ করবেন তত দ্রুতই জরুরি বিভাগ চালু করা সম্ভব হবে।

এর আগে জরুরি বিভাগ চালুর দাবিতে ইটার্ন চিকিৎসকরা সোমবার মেডিকেল তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলামসহ অন্যান্য সকল ডাক্তারকে প্রায় ৩ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। তাদের ধারাবাহিক আন্দোলনের পর অবশেষে জরুরি বিভাগ চালুর সিদ্ধান্ত নেয়া হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!