বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের 

জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায়নারী চিংড়ি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় দল গঠন

✍️হেলাল উদ্দিন✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৪ বার পড়া হয়েছে

জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলে নারী চিংড়ি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় দল গঠন করা হয়েছে।

২৭ ফেব্রুয়ারি (সোমবার) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের আইটপাড়া গ্রামের ইউনুস মল্লিকের বাড়ীতে ৩০ জন নারী চিংড়ি শ্রমিকদের নিয়ে একটি দল গঠন করা হয়েছে। ৩০ জন সদস্যের গোপন ভোটের মাধ্যমে ৭ সদস্যের একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। প্রকল্পটি লিডার্স এর বাস্তবায়নে, স্থানীয় সহযোহিতায় বিন্দু নারী উন্নয়ন সংগঠন ও অক্সফাম এর অর্থায়নে নারী চিংড়ি শ্রমিকদের একত্রিত করতে, তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তুলতে এবং তাদের ক্ষমতায়ন করতে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে।

উক্ত দল গঠন সভায় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের সমাজ সেবক শাহবাজ আলী। আরও উপস্থিত ছিলেন লিডার্স এর প্রোগ্রাম অফিসার মোঃ শফি কামাল, কমিউনিটি মোবিলাইজার সাধনা রাণী বৈদ্য, শিরিন সিমা ও শিরিনা খাতুন প্রমূখ।

উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের কারনে মানুষের পেশা পরিবর্তন করতে হচ্ছে। বেড়েছে নারী চিংড়ি শ্র্মিকের সংখ্যা । চিংড়ি উৎপাদনের সকল স্তরে অত্র অলের নারী শ্রমিকদের বিশেষ অবদান রয়েছে অথচ তারা সেখানে কাজ করে নানা রকম বৈষম্যের শিকার হয়। নারী শ্রমিকদের এই বৈষম্য নিরসনে ও তাদের ক্ষমতায়নের পাশাপাশি শোভন কাজের পরিবেশ দাবি করার জন্য লিডার্স “বাংলাদেশে সুশীল সমাজের এ্যক্টরদের মাধ্যমে নারীর ক্ষমতায়ন” প্রকল্পটি বাস্তবায়নের কাজ হাতে নিয়েছে। প্রকল্পটির উদ্দেশ্য হলো সাতক্ষীরার শ্যামনগরে চিংড়ি খাতে নারী শ্রমিকদের অধিকার এবং শোভন কাজের পরিবেশ দাবি করার জন্য তাদের জোট গঠনের মাধ্যমে ক্ষমতায়ন করা। প্রকল্পটি বাস্তবায়নে স্থানীয় সহযোহিতায় আছে বিন্দু নারী উন্নয়ন সংগঠন ও অর্থায়নে আছে অক্সফাম।

সমাজ সেবক শাহবাজ আলী বলেন “গোপন ভোটের মাধ্যমে পরিচালনা কমিটি গঠন করার পদ্ধতি সত্যিই প্রশংসার দাবিদার, লিডার্স এর এমন উদ্যোগকে আমি সাধুবাদ জানাই”।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!