বিনোদন

রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন মিমি চক্রবর্তী

বিনোদন ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

টালিউড তারকা ও সংসদ সদস্য মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে তৈরি হয়েছে জল্পনা।

কলকাতার আয়োজন আর পাহাড়ি শহর কালিম্পংয়ে বিশেষ অনুষ্ঠানের খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে কৌতূহল তুঙ্গে।

যদিও বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা এখনো মেলেনি, তবে অভিনেত্রীর সম্ভাব্য জীবনসঙ্গী হিসেবে উঠে এসেছে সিদ্ধার্থ দত্তের নাম। তবে এই বিয়ের খবরের পাশাপাশি আলোচনায় ফিরে এসেছে তাঁর অতীতের প্রেমের গুঞ্জনও। শুধু প্রেম নয়, একসময় বিয়ের কথাও হয়েছিল দুজনের মধ্যে।

সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে তাঁকে কখনও ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা, আবার কখনও বাণিজ্যিক জাহাজের মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে, দুর্গাপূজার সময় থেকেই তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে, যদিও কেউ কেউ দাবি করেন তাঁরা দীর্ঘদিন ধরেই সম্পর্কে রয়েছেন। তবে এসব তথ্যের কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি। বিশেষ করে যাঁরা দীর্ঘদিন ধরে নিজেদের ব্যক্তিজীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন, তাঁদের জীবনের নতুন কোনো খবর সামনে এলে আলোচনা আরও বাড়ে। পরবর্তী সময়েও বিভিন্ন ব্যক্তির সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। কখনো সহকর্মী, কখনো চলচ্চিত্রজগতের বাইরের কারও সঙ্গে তাঁর নাম জড়িয়েছে।

বিয়ের গুঞ্জনের মধ্যেই বারবার ফিরে আসছে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে মিমির পুরনো সম্পর্কের অধ্যায়। ২০১৬ সালে প্রায় চার বছরের সম্পর্কের ইতি টানার খবর টালিউডে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। সে সময় বিচ্ছেদ নিয়ে খুব একটা সরব ছিলেন না মিমি। তবে ওই বছরের নভেম্বরে আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি প্রথমবার এ বিষয়ে কথা বলেন। সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল মিমি অকপটে স্বীকার করেছিলেন, রাজের সঙ্গে বিয়ে নিয়ে তাঁদের কথা হয়েছিল। রাজ ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পরও মিমি তিক্ততা না বাড়িয়ে নিজের কাজ ও জীবনযাত্রায় মনোযোগী হওয়ার সিদ্ধান্ত নেন। বিচ্ছেদের পর ২০১৬ সালের নভেম্বরে আনন্দবাজার পত্রিকার এক সাক্ষাৎকারে মিমি প্রথমবারের মতো খোলামেলা কথা বলেন সম্পর্কটি নিয়ে। দীর্ঘক্ষণ চুপ থাকার পর মিমি উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, বিয়ে নিয়ে কথা হয়েছিল। এ বিষয়ে মিমিকে প্রশ্ন করা হলে তিনি দুজনের মঙ্গল কামনা করেছিলেন।

বিয়ের বিষয় নিয়ে মিমির অবস্থান বরাবরই কিছুটা রহস্যময়। ২০২০ সালে টেলিগ্রাফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছিলেন, বিয়ে তাঁর কাছে জীবনের অপরিহার্য কোনো অংশ নয়। তিনি জানিয়েছিলেন, নতুন কোনো সম্পর্কের জটিলতায় জড়ানোর মানসিক অবকাশ তাঁর নেই। এমনকি নিজের অবস্থান পরিষ্কার করতে তিনি বলেছিলেন, বিয়ের কোনো পরিকল্পনা তাঁর নেই। কিন্তু বর্তমানের বিয়ের গুঞ্জন আর আমন্ত্রণপত্রের খবর সেই পুরনো অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বিয়ের কার্ডে মিমির তিন পোষ্য—চিকু জুনিয়র, ম্যাক্স ও জাদুর উপস্থিতি সবার নজর কেড়েছে।

বিয়ে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মিমি রেখেছেন রহস্য। হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, বিয়ের কার্ডের বিষয়ে জানতে চাইলে তিনি সরাসরি কোনো উত্তর দেননি। বরং মজা করে বলেছেন, সঠিক সময়ের জন্য সবাইকে অপেক্ষা করতে হবে। ফিল্মবিটকে তিনি জানিয়েছিলেন, বিয়ে নিয়ে নিশ্চিত বা অস্বীকার করার মতো সময় এখনো আসেনি। পরে বলেন, ‘আমি এমন একজন মানুষ, যে জীবনে কাউকে হতাশ করে না। তাঁর ভাষায়, ‘আমার জীবনে বিয়ে কী যোগ করবে।

বিয়ের আয়োজন সম্পর্কে সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৫ ও ২৬ নভেম্বর কলকাতায় বিয়ের আনুষ্ঠানিকতা ও মাঙ্গলিক আয়োজন হওয়ার কথা রয়েছে। এরপর ৩ থেকে ৫ ডিসেম্বর কালিম্পংয়ে চলবে তিন দিনের অনুষ্ঠান। জলপাইগুড়ির পান্ডাপাড়ায় মিমির মামাবাড়িতেও চলছে বিয়ের প্রস্তুতি। মিমির মামা রাম চক্রবর্তী জানিয়েছেন, পরিবারের সদস্যদের মধ্যে এ নিয়ে ব্যাপক আনন্দের আবহ বিরাজ করছে, তবে হবু বরের বিস্তারিত পরিচয় তিনি দেননি। সব মিলিয়ে নিজের বিয়ে নিয়ে মিমির ‘সঠিক সময়ের অপেক্ষা করো’ মন্তব্যটি ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। কলকাতা থেকে কালিম্পং, দুই জায়গায় বিয়ের আয়োজন মিমির বিয়ের আয়োজন নিয়েও নানা তথ্য সামনে এসেছে।