সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

উপকূলে সমন্বিত পানি ব্যবস্থাপনা ও জীবন মান উন্নয়নে কাজ করছে লিডার্স

✍️হেলাল উদ্দিন✅
  • প্রকাশের সময় : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬৯ বার পড়া হয়েছে

উপকূলে সমন্বিত পানি ব্যবস্থাপনা ও মানুষের জীবন মান উন্নয়নে কাজ করছে বেসরকারী উন্নয়ন সংগঠন লিডার্স। ৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ সকাল সাড়ে দশটায় লিডার্স পানি ব্যবস্থাপনা ও মানুষের জীবন মান উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য জায়েদ সাস্টেইনেবিলিটি প্রাইজ ২০২৩ পাওয়ায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে সাংবাদিকদের সাথে মিট দ্যা প্রেসের আয়োজন করা হয়।

উক্ত মিট দ্যা প্রেসে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, মিট দ্যা প্রেসে মূল বক্তব্য উপস্থাপন করেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল।

আরও উপস্থিত ছিলেন লিডার্স এর কার্যনির্বাহী কমিটির সদস্য ও আতরজান মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, সদস্য, সাংবাদিক ও শিক্ষক রনজিত বর্মণ সহ শ্যামনগর উপজেলা প্রেসক্লাব, রিপোটার্স ক্লাব এবং অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

মূল বক্তব্য তুলে ধরে বলা হয়, গত ১৬ জানুয়ারি ২০২৩, সোমবার আবুধাবীতে এক জমকালো অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের মহামান্য রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের হাত থেকে জায়েদ সাস্টেইনেবিলিটি প্রাইজ ২০২৩ গ্রহণ করেছেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। 

মূল বক্তব্যে আরও বলা হয়, লিডার্স ২০০৩ সাল থেকে উপকূলীয় এলাকায় সুপেয় পানি ও কৃষিকাজে সেচের পানির সংকট নিরসনে সমন্বিত পানি ব্যবস্থাপনা গড়ে তুলেছে। সুপেয় পানি নিশ্চিত করার লক্ষ্যে লিডার্স ১৮৫টি রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম, ৬৫টি পিএসএফ, ১০টি এমএআর, ৫২৫০টি বায়োস্যান্ড ফিল্টার স্থাপন, ২১টি পুকুর খনন ও ২টি রিভার্স অসমোসিস স্থাপন করেছে। এছাড়াও কৃষি ক্ষেত্রে সেচ ব্যবস্থাপনায় উন্নতির জন্য ৭টি গভীর নলকূপ স্থাপন, ৩টি খাল খনন এবং ৬৯টি মিনি পুকুর খনন করেছে। লিডার্স-এর বাস্তোয়িত কার্যক্রমের ফলে কমপক্ষে ১৫,৮৮১ পরিবারের মাঝে নিরাপদ সুপেয় পানির সরবরাহ নিশ্চিত হয়েছে এবং ভূ-পৃষ্ঠের ও কম লবণাক্ত ভূগর্ভস্থ পানির সর্বোত্তম ব্যবহারের কারণে প্রায় ৫০০ একর জমি শুষ্ক মৌসুমে কৃষি উৎপাদনের আওতায় এসেছে।  

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!