মাহবুবুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২০ নভেম্বর শুক্রবার বাদে জুমা পুরাতন সাতক্ষীরা দারুস সালাম জামে মসজিদ কমিটির আয়োজনে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আবু জাহিদ ডাবলুর সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠানে সময় দারুস সালাম মসজিদ কমিটির উপদেষ্টা শেখ শফিউল বারী চান্দু সভাপতি শেখ আব্দুল কাদের ফিরোজের , মসজিদ কমিটির সহ-সভাপতি রফিকুল আলম , সহ-সভাপতি শহিদুল ইসলাম, কমিটির সেক্রেটারি আলহাজ্ব ডাক্তার রফিকুল আলম, কোষাধাক্ষ আনোয়ার হোসেন মেজ সদস্য শেখ আব্দুর রহিম আরজসহ মসজিদ কমিটির নেতৃবৃন্দ মুসল্লী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মহাদ্দিস মোস্তফা শামসুজ্জামান।
উল্লেখ্য গত ১৩ই নভেম্বর শুক্রবার দারুস সালাম জামে মসজিদ ঈদগা মাঠ উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন শেষে রাত্রে অসুস্থ হয়ে সাতক্ষীরা ব্লিজ হাসপাতালে ভর্তি হন আবু জাহিদ ডাবলু।










