বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় চোর চক্রের হা ম লা র শি কা র গরু ব্যবসায়ি পলাশ, গ ণ ধো লা ই দিয়ে চোরকে পুলিশে সো প র্দ দুর্যোগ মোকাবিলায় তরুণদের দক্ষতা বাড়াতে সাতক্ষীরায় দিনব্যাপী প্রশিক্ষণ মধ্যরাতে দু র্বৃ ত্ত দে র দেওয়া আ গু নে দোকাঘর পু ড়ে প্রায় কয়েক লাখ টাকার ক্ষ তি তালায় গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা তালায় আন্তর্জাতিক নারী দিবসে কুইজ চিত্রাংকন বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত পলিথিন প্লাস্টিক দূষণ প্রতিরোধে সুন্দরবন রক্ষায় দিনব্যাপী শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মুকসুদপুরে মধুমতি কন্ঠ পরিবারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোটালীপাড়ায় দোয়া ও ইফতার মাহফিল খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সাতক্ষীরায় জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল

শ্যামনগরে উচ্চ মূল্য সবজি (বেগুন) চাষাবাদ সম্প্রসারণ শীর্ষক মাঠ দিবস

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৭৬ বার পড়া হয়েছে

উচ্চ মূল্য সবজি (বেগুন) চাষাবাদ সম্প্রসারণ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় শ্যামনগর উপজেলার কাঁশিমাড়ি ইউনিয়নের শংকরকাটি গ্রামে বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র সাতক্ষীরা’র আয়োজনে পিবিআরজি-০৯৮ উপ-প্রকল্পের অর্থায়ণে বিনা উপকেন্দ্র’র উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও সাতক্ষীরা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. রোক্নূজ্জামানের সভাপতিত্বে মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসার এস.এম এনামুল ইসলাম।

উচ্চ মূল্য সবজি (বেগুন) চাষাবাদ সম্প্রসারণ শীর্ষক মাঠ দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা, এআরই বিভাগ ও পিবিআরজি-০৯৮ উপ-প্রকল্প’র সহযোগী প্রধান গবেষক মো. আল-আরাফাত তপু, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাফিজুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সেলিম রেজা, শ্যামনগর উপজেলা সহকারি কৃষি অফিসার শামছুর রহমান, ফার্ম ম্যানেজার মো. ফররুখ আহম্মেদ প্রমুখ।
কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল খালেক, সুমতা রানী আর্ঢ্য। মাঠ দিবসের আলোচনা সভা শেষে উচ্চ মূল্য সবজি (বেগুন) চাষাবাদ সম্প্রসারণ শীর্ষক মাঠে যান অতিথিবৃন্দ ও কৃষক-কৃষানীরা। এসময় ফার্মিং সিস্টেম গবেষণা ও উন্নয়ন প্রকল্পে কৃষকের জীবন যাত্রার মানোন্নয়নে হাঁস মুরগী পালন, মাছ চাষ, ফসল, গবাদি পশু পালন, শাক-সবজি চাষ সরেজমিনে গিয়ে পরিদর্শন করেন। মাঠ দিবসে ৭০ জন কৃষক-কৃষানী অংশ নেয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!