অপরাধ

ডুমুরিয়ায় বিএনপির নেতার ছেলে তরিকুল ইসলাম হত্যা মামলার আসামি পাবনা থেকে গ্রেপ্তার

দেশ টাইমস-
দেশ টাইমস- অপরাধ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

গাজী আব্দুল কুদ্দুস, ডুমুরিয়া (খুলনা) প্রতিবেদক: 

খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালামের ছেলে তরিকুল ইসলাম শেখ হত্যা মামলার অন্যতম আসামি বায়তুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) ভোররাত পৌনে ৪টার দিকে পাবনা জেলার হেমায়েতপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, হত্যাকাণ্ডের পর বায়তুল খুলনা থেকে পালিয়ে পাবনায় চলে যায়। সেখানে হেমায়েতপুরে তার এক বন্ধুর বাড়িতে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে সেখানে অভিযান চালিয়ে ভোর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর হত্যাকাণ্ড সম্পর্কে বায়তুল অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ গত ৫ নভেম্বর দুপুরে উপজেলার আমভিটা বাজারে একটি চায়ের দোকানে তাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।