খুলনা

পিরোজপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

খুলনা ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

পিরোজপুর সদর উপজেলায় ট্রাকচাপায় নজরুল ইসলাম (৪৫) নামে এক অটোরিকশাচালক প্রাণ হারিয়েছেন। গত রবিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ভৈরমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নজরুল ওই গ্রামের মৃত ছত্তার শেখের ছেলে। রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ভৈরমপুর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি।

স্থানীয় সূত্র জানায়, নির্মাণসামগ্রী বোঝাই একটি ট্রাক পেছনের দিকে যাওয়ার সময় নজরুলের অটোরিকশায় ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানিয়েছেন, পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করতে পারলেও চালককে এখন পর্যন্ত আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।