খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে সাতক্ষীরায় ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) রাতে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরের এনবিবিকে আল-মদিনা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা সদর পূর্ব শাখার অধীন ব্রহ্মরাজপুর উপশাখার উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
সাতক্ষীরা সদর পূর্ব থানা ছাত্রশিবিরের সভাপতি মো. রাসেল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা শহর শাখা ছাত্রশিবিরের দাওয়াহ সম্পাদক মো. শাহনেওয়াজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদ, সদর পূর্ব থানা ছাত্রশিবিরের সেক্রেটারি আজিজুল ইসলাম, ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুব জামায়াতের মুজাহিদুল ইসলাম এবং ইউনিয়ন যুব জামায়াতের টিম সদস্য হাফেজ মো. শাহিদুজ্জামান।
এ ছাড়া উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর উপশাখা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ আরাফাত হোসেন ও সেক্রেটারি হাফেজ মো. ওমর ফারুক।
টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহ দেওয়া এবং সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ ধরনের ক্রীড়া আয়োজন করা হয়েছে।










