শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

শাহিদুর রহমান::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ১২২৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় অগ্রগতি সংস্থার আয়োজনে অগ্রগতি সংস্থার ট্রনিং সেন্টারে ১-৩ সেপ্টেম্বর-২০২০ তিনদিন ব্যাপী ১৭ জন অংশগ্রহণকারীর মধ্যে মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

অগ্রগতি সংস্থার আশ্বাস প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।এই প্রকল্পটিতে অর্থায়ন করেছে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এস ডি সি) এবং সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল।

প্রশিক্ষণটি উদ্বোধন করেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস।

উক্ত প্রশিক্ষণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টি টি সি) অধ্যক্ষ কে এম মিজানুর রহমান এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডেমো) এর সহকারী পরিচালক মোস্তফা জামান।

এই প্রশিক্ষণটি গ্রহণ করে ১০ জন পুরুষ ও ৭ জন নারীর নিজেদের দক্ষতার উন্নয়ন ঘটেছে।পাশাপাশি আশ্বাস প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীর দায়িত্ব ও কার্যক্রম , স্বেচ্ছাসেবা, মানবপাচার সারভাইজার চিহ্নিতকরণ, নিরাপদ অভিবাসন, নেট ওয়ার্কিং ও এ্যাডভোকেসী, সিটিসি, রেফারেল জন সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম, কমিউনিটি ও শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে অনুষ্ঠান সঞ্চালন, সারভাইজার পুন: একত্রিকরণ এ মানব পাচার প্রতিরোধে কমিউনিটি সম্পৃক্তকরণ বিষয়গুলো জানতে পেরেছে এবং তারা একটি কর্ম পরিকল্পনা তৈরী করেন।

তিনদিন ব্যাপী এই প্রশিক্ষণটি পরিচালনা করেন অত্র প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী অসিত ব্যানার্জী।প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুম মনিরা, মৌসুমী ফেরদাউস, রেশমা খাতুন, কৃষ্না সাহা, ধনন্জয় পরমান্য ও নেতাই সেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!