শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা অভিযান আশাশুনিতে যুবককে নি র্যা ত নে র পর শ্বা স রো ধ করে হ ত্যা করে আ ত্ম হ ত্যা র প্রচার শ্বশুর বাড়ি যাওয়া হলনা যুবক ফরহাদের! সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে শিবিরের আহবান নলতা আর.বি নার্সিং কেয়ার ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ভাতার টাকা আত্মসাতে বদহজম! সাতক্ষীরাসহ খুলনা বিভাগের ২৫ টি সিট হাইজ্যাক করা হয়েছে- সাবেক এমপি হাবিব দেবহাটায় আনসার ভিডিপি ব্লাড ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হরিজন জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নে সভা অনুষ্ঠিত মন্দিরে চুরির ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরায় মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আবর্তন’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯০ বার পড়া হয়েছে

একজন মাদকাসক্ত ব্যক্তি খারাপও নয় পাগলও নয় কিন্তু সে অসুস্থ্য তার চিকিৎসার প্রয়োজন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আবর্তন’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে শহরের পারকুকরালী কাঁঠালতলা মোড় এলাকায় আবর্তন’র নিজস্ব কার্যালয়ে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আবর্তন’র পরিচালক ও পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান’র সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী ও অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আবর্তন’র নির্বাহী পরিচালক গিয়াস উদ্দিন খান, সহ-সভাপতি মো. মনোয়ার হোসেন অনু, ক্যাশিয়ার নিত্যানন্দ গুহ, সদস্য শাহ জামাল, মনিরুজ্জামান মনি, আল আমিন, সুফল, অন্তিক, মিঠু ও আলম প্রমুখ। চিকিৎসা কেন্দ্রে মাদক থেকে নিরাময়ের জন্য তিন মাস মেয়াদী এন.এ প্রোগ্রামের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়। আলোচনা সভায় মাদকাসক্ত পরিবারের অভিভাকরা বলেন, ‘একজন মাদকাসক্ত ব্যক্তিকে সুস্থ্য ও স্বভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া একটি মহৎ কাজ। সে কাজটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আবর্তন অত্যন্ত সফলতার সাথে করে যাচ্ছে। পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসানের ঐকান্তিক প্রচেষ্টায় এই মানবসেবার মহতী উদ্যোগ ভূক্তভোগী পরিবার চিরদিন মনে রাখবে। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে কাজ করে যাচ্ছে। মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আবর্তন’র এন.এ প্রোগ্রামের মাধ্যমে তাদের মাদকাসক্ত সন্তানরা সুস্থ্য স্বাভাবিক জীবনে ফিরে এসেছে বলে জানান অবিভাবকরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!