অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জয় পেয়ে একই দিনে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তান দল। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে মঙ্গলবার (১০ নভেম্বর) পৃথক দুটি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৭০ রানে হারায় ভারত এবং নেপালকে ১০১ রানের বড় ব্যবধানে পরাজিত করে পাকিস্তান। দুই দলের জয়ে জমে উঠেছে এসিসি পুরুষ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের লড়াই।
দিনের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩০৯ রান সংগ্রহ করে ভারতের যুবারা। ভারতের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেন কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগের ছেলে আর্যবীর শেহবাগ। তিনি ১৬৮ বলে ১৬০ রানের ইনিংস উপহার দেন। দ্বিতীয় উইকেটে ভিকে বিনীতের সঙ্গে ১৯৩ রানের জুটি গড়েন তিনি, যেখানে বিনীতের অবদান ছিল ৬৭ রান। জবাবে ৩১০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৯ রানে থামে সংযুক্ত আরব আমিরাতের ইনিংস। তাদের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করেন আহমেদ খুদাদাদ। ভারত অনূর্ধ্ব-১৯ দলের বোলার ইশান সুদ ৩৭ রানে ৪টি উইকেট শিকার করেন।
অন্য ম্যাচে নেপাল অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৫ রান তোলে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৮৯ রান সংগ্রহ করেন আহমেদ হুসেইন। এছাড়া ফারহান ইউসুফ ৭৪ এবং হাসনাইন আব্বাস দার ২৫ রান যোগ করেন। ২৭৬ রানের জবাবে পাকিস্তানের বোলিং আক্রমণের মুখে ৪৩.৪ ওভারে ১৭৪ রানে অলআউট হয়ে যায় নেপাল। নেপালের পক্ষে রোহিত চাঁদ সর্বোচ্চ ৩৭ রান এবং আবায় ইয়াদব ২৩ রান করেন। জবাবে পাকিস্তানি বোলারদের সামনে দাড়াতে পারেনি নেপাল। ৪ ওভারে ১৭৪ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। আবায় ইয়াদবের ব্যাট থেকে আসে ২৩ রান।
গ্রুপ পর্বের খেলা শেষে সেমিফাইনালের টিকিট কেটেছে দুই এশিয়ান জায়ান্ট। পাকিস্তানের কাছে আগের ম্যাচে হারার পর জয়ে ফিরে শেষ চারে জায়গা করে নিল ভারতীয় দল। টুর্নামেন্টের সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে আফগানিস্তান এবং পাকিস্তানের বিপক্ষে মাঠ নামবে বাংলাদেশ।










