বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা

ইউএস-বাংলা এয়ারলাইন্সের সাতক্ষীরার যাত্রীদের সেবা নিয়ে মতবিনিময়

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৪৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রী চলাচলের জন্য মাইক্রোবাস চালু করা হয়েছে। এতে সাতক্ষীরা-যশোর বিমানবন্দর পর্যন্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রীরা পরিবহন সেবা পাবে। এতে দূর হয়েছে দূর্ভোগ ও দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো এয়ারলাইন্সের যাত্রীদের।

রবিবার দুপুর সাড়ে ১২ টায় সাতক্ষীরা প্রেসক্লাব আব্দুল মোতালেব মিলনায়তনে এ উপলক্ষ্যে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে সাতক্ষীরাবাসীর জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রীসেবার বিষয় অবহিত করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের খুলনা বিভাগীয় ম্যানেজার সুজন আহমেদ।

ঢাকাপোস্টের সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলামছর পরিচালনায় মতবিনিময়কালে বক্তব্যে রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী, সহ সভাপতি হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাতক্ষীরার অল সিজন ট্রাভেল সাপোর্টর পরিচালক শেখ এজাজ আহমেদ স্বপন।

সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী বলেন, সাতক্ষীরার বহু মানুষ ইউএস বাংলা এয়ারলাইন্সের মাধ্যমে ঢাকাসহ সারাদেশের বিভিন্নস্থানে যাতায়াত করেন। তবে এতদিন ভোগান্তি পোহাতে হয়েছে। যশোর থেকে টিকিট কাঁটার পর সাতক্ষীরা থেকে বিকল্প মাধ্যমে যশোর এয়ারপোর্ট পৌঁছাতে হতো। তবে ইউএস বাংলা গ্রুপের মাইক্রোবাসযোগে যাত্রীদের সাতক্ষীরা থেকে যশোর নিয়ে যাওয়া হবে, দূর্ভোগও দূর হবে। এটি খুব আনন্দের সংবাদ। আশাকরি সাতক্ষীরার মানুষ এর সুফল পাবেন।

মতবিনিময়কাল উপস্থিত ছিলেন বাংলাভিশন টিভির প্রতিনিধি আসাদুজ্জামান, বাংলাদেশ প্রতিদিনের মনিরুল ইসলাম মনি, শহিদুল ইসলাম, আব্দুল আলিম, এস এম রেজাউল ইসলাম, মনিরুজ্জামান তুহিন, এ্যাড. দিলীপ কুমার দে, ম্যাপ বাংলাদেশের পরিচালক টিকেট বিক্রতা মেহেদী হাসান রনিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোমবার থেকে প্রতিদিন সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরা ভারতীয় ভিসা অফিস ইটাগাছা থেকে মাইক্রোবাস ছেড়ে যাবে ১০টার ফ্লাইটের উদ্দেশ্য। সন্ধ্যা ৭টা ফ্লাইট ধরার জন্য একইস্থান থেকে বিকল ৪.১৫ মিনিট মাইক্রোবাসটি রওনা হবে যশোর। এছাড়া ঢাকা থেকে যেসব যাত্রীরা ফিরবেন তারা মাইক্রোবাসযোগে সাতক্ষীরা ফিরতে পারবেন। প্রত্যক যাত্রীদের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!