ব্যাংক

টেকসই ব্যাংকিংয়ের পথে নতুন রিপোর্ট প্রকাশ করল এনআরবিসি ব্যাংক

ব্যাংক ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

‘ইনোভেশন ড্রাইভস ইমপ্যাক্ট’ বা ‘উদ্ভাবনই পরিবর্তনের চালিকা শক্তি’ প্রতিপাদ্য নিয়ে সাসটেইনেবিলিটি রিপোর্ট-২০২৫ প্রকাশ করেছে এনআরবিসি ব্যাংক। গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভের (জিআরআই) নির্ধারিত মানদণ্ড অনুযায়ী তৈরি এই প্রতিবেদনে ব্যাংকটির ডিজিটাল রূপান্তর প্রক্রিয়া, পরিবেশবান্ধব ব্যাংকিং এবং গ্রামীণ অর্থনীতিতে অবদানের চিত্র তুলে ধরা হয়েছে।

সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিবেদনটির মোড়ক উন্মোচন করেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ, স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, মো. আনোয়ার হোসেন, মো. শফিকুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. তৌহিদুল আলম খান। এছাড়া উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহীন হাওলাদার, চিফ ক্রেডিট অফিসার তনুশ্রী মিত্র এবং প্রধান আর্থিক কর্মকর্তা রাশেদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, সবুজ অর্থনীতি, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব অবকাঠামোগত উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে। এজন্য ঋণ ও ঝুঁকি ব্যবস্থাপনার প্রতিটি ধাপে টেকসই ব্যাংকিংয়ের নীতিমালা সংযুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।

এমডি ও সিইও মো. তৌহিদুল আলম খান ডিজিটাল উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করে বলেন, আধুনিক ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আর্থসামাজিক অবস্থার উন্নয়নসহ পরিবেশগত ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ব্যাংকটি উদ্ভাবনী কৌশলের মাধ্যমেই তাদের সেবার পরিধি আরও বিস্তৃত করতে চায়।