রবিবার, ০৩ মে ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

আশাশুনিতে এক অসহায় নারীর ভোগদখলীয় সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

✍️নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৯১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনির লাঙ্গলদাড়ীয়া গ্রামের এক অসহায় নারীর ভোগদখলীয় সম্পত্তি জবর দখল চেষ্টার প্রতিবাদে ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, উপজেলার লাঙ্গলদাড়ীয়া গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী মোছাঃ রওশন আরা।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমার স্বত্ব দখলীয় আশাশুনির লাঙ্গদাড়ীয়া মৌজায়, জে. এল নং ১১৭ ও এস.এ খতিয়ান নং-১, সাবেক ১১৩৪ ও ১০১৫ দাগ হাল ও ১১৩৩ দাগে পুকুরসহ মোট জমি ২.২৭ একর। আমি ইতিপূর্বে ১১৩৪ ও ১০১৫ সাবেক দাগের ২.০০ একর জমি সরকার বাহাদুরের নিকট হইতে বন্দোবস্ত নেয়ার জন্য আবেদন করিয়াছিলাম। উক্ত দরখাস্তে আমাকে উল্লেখিত জমি বন্দোবস্ত দেয়ার জন্য কাজ চলিতেছে। এই মধ্যে আমাদের এলাকার মৃত ছাদেক মল্লিকের পুত্র মোঃ মামুন (২২), নাছির উদ্দীন মল্লিকের পুত্র মোঃ কবির ও লালচাঁদ গাজীর পুত্র মোঃ আনোয়ার আলী উল্লেখিত জমি জবর দখলের চেষ্টা করিলে আমি সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজি: আদালতে একটি মামলা দাখিল করি। যার পিটিশন নং- ৫৪১/২০২১(আশা:)। উক্ত কেসটি বর্তমান চলমান রয়েছে। উপরে উল্লেখিত ব্যক্তিগনসহ মহাসীন, আবুল ও আসিব হোসেন আমার পুকুর ও ঘেরে মাছ মারিলে আমি আমার পুত্র ইয়াইয়া ও জাকারিয়া বাধা দিলে উল্লেখিত বিবাদীরা আমার ও আমার পুত্রদের খুন করার উদ্দেশ্য আঘাত করিলে মাথা ফেটে যায়। এ ঘটনায় আমি বাদী হইয়া আশাশুনি থানায় একটি মামলা দাখিল করি। যাহার জি.আর নং ৭৩/২০২১ (আশা:)। যা বর্তমান চলমান থাকা অবস্থায় গত ইং ২৮ জানুয়ারি ২০২২ তারিখ রাত্র অনুমান ৩ ঘটিকার সময় বিবাদী মামুন হোসেন, রাসেল হোসেন, ইয়াছিন আলী, আকবর, আনারুল গাজী, মহাসিন হোসেন, আবুল গাজীসহ আরও অজ্ঞাতনামা ১০/১২ জন মারাত্মক অস্ত্র শস্ত্র সুসজ্জিত হইয়া আমারস্বত্ব দখলীয় খাল ও খাল সংলগ্ন পুকুর বা ঘের হইতে ১লাখ টাকার মাছ ধরিয়া নিয়ে যায়। আমরা এতে বাধা দিলে তারা আমাদের নিকট আরো ১ লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদার টাকা না দিলে তারা আমার ও আমার পরিবার বর্গের সকলকে জীবনে শেষ করিয়া ফেলিবে বলিয়া হুমকি দিচ্ছে। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় তার ঘেরের মাছ বাবদ ১ লাখ টাকা উল্লেখিত ব্যক্তিদের নিকট থেকে ফেরত পায় তার ব্যবস্থ্যসহ তার আর কোন ক্ষতি সাধন করতে না পারে সেজন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বি: দ্র: প্রতিবেদনটি সাতক্ষীরা প্রেসক্লাবের ই-মেল থেকে প্রেরণকৃত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!