মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

ইউপি নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাতক্ষীরা ৯ আ’লীগ নেতা বহিষ্কার

✍️রঘুনাথ খাঁ🔏জেষ্ট প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ২৪১ বার পড়া হয়েছে

২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরার দেবহাটা উপজেলার ৫টি এবং কালিগঞ্জ উপজেলার ১২টিসহ মোট ১৭টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী ৯ প্রার্থীকে সাময়িক বহিস্কারের সুপারিশ করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক। বিগত ২১ নভেম্বর বিদ্রোহী প্রার্থীদের বরাবর এসব পত্র প্রেরণ পূর্বক জেলা ও কেন্দ্রকে অবহিত করা হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি জানান, বর্হিস্কৃতদের তালিকায় নাম এসেছে দেবহাটা সদর ইউনিয়নের নজরুল ইসলাম তিনি ছিলেন প্রস্তাবিত উপজেলা আওয়ামী লীগের কমিটির উপদেষ্টা ও দেবহাটা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক। এছাড়া কুলিয়া ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুল হক ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রাণ নাথ দাস।

অপরদিকে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক ছোট ও মনিটরিং কমিটির আহবায়ক কাজী আব্দুর রহমান জানান, এ উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ৫জনকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, দক্ষিণ শ্রীপুরের প্রশান্ত কুমার সরকার, চাম্পাফুল ইউনিয়নের আব্দুল লতিফ মোড়ল, তারালী ইউনিয়নের শফিকুজ্জামান খোকন, ধলবাড়িয়া ইউনিয়নের গাজী শওকাত হোসেন ও ভাড়া শিমলা ইউনিয়নের নাজমুল ইসলাম নাইম। এছাড়া আওয়ামী লীগের নাম ব্যবহার করে অনেকে প্রার্থী হলেও দলের কোন স্থানে সুনিদৃষ্ট কোন পদ না থাকায় তাদেরকে সাময়িক বহিস্কার করা সম্ভব হয়নি।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম জানান, কেন্দ্রের নির্দেশ অনুযায়ী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের তালিকা করে তাদের সাময়িক বহিস্কারের পত্র প্রেরণের জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদকদের বলা হয়েছে। যথা সময়ে ব্যবস্থা নেয়া হবে। কিন্তু শুক্রবার রাতে ফোন বন্ধ থাকায় পুনরায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

জেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফজলুল হক জানান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুল হককে সাময়িক বহিস্কারের ব্যাপারে আমি জানি এছাড়া অন্যদের বহিস্কারের বিষয়ে আমি অবগত নই।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!