বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিতে সাতক্ষীরায় বিশেষ দোয়া অনুষ্ঠান
✍️শেখ কামরুল ইসলাম 🔏 নিজস্ব প্রতিবেদক ☑️
প্রকাশের সময় :
মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
২৭৭
বার পড়া হয়েছে
সাতক্ষীরা জেলা বিএনপি’র আয়োজনে গণতন্ত্রের মা, বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪.৩০ মিনিটে সাতক্ষীরা শহরের বিনেরপোতা (বিসিক) এলাকার বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিতে আশু সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত থেকে অংশগ্রহণ করেন সাতক্ষীরা জেলা বিএনপি’র আহবায়ক এ্যাড সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, যুগ্ন আহবায়ক ও পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, হাবিবুর রহমান হবি, শের আলী, মাসুম বিল্লাহ শাহিন, শাহ কামরুজ্জামান কামু, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা যুব দলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শফিউল আলম বাবু. যুগ্ন সম্পাদক ইসমাইল হোসেন বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ সভাপতি নিজাম উদ্দীন, আমিনুর রহমান, সহ সাংগঠনিক ইসমাইল হোসেন নিরব, জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজিব, সহ সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, যুগ্ন সম্পাদক খালিদ হাসান সুমন, কমল খান সহ ছাত্রনেতা মঞ্জুরুল আলম বাপ্পী, সোহেল রানা, শেখ মাসুদ রায়হান, শাহিন ইসলাম, মহিউদ্দীন, আল আমিন প্রমুখ।
উল্লেখ্য, ঢাকার একটি বেসরকারী হাসপাতালে আইসিইউতে ভর্তি অসুস্থ্য গণতান্ত্রিক আন্দোলনের আপোষহীন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশব্যাপী বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী সাতক্ষীরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মী ও সমর্থক সহ শতশত নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ আব্দুল মজিদ।