বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত লেবাননে ড্রোন হা ম লা য় সাতক্ষীরার আরও এক যুবক নি হ তে র খবর

সাতক্ষীরা জেলা মহিলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির জরুরী সভা অনুষ্ঠিত

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ🔏নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৩২২ বার পড়া হয়েছে
চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে  দলকে সুসংগঠিত করতে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট ভবনে জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. ফরিদা আক্তার বানু’র সভাপতিত্বে ও কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য, জেলার সাধারণ সম্পাদক, ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা’র সঞ্চালনায় কার্যনির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি নাদিরা আলি, হালিমা খাতুন, ইসমত আরা, তহমিনা রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক রোকসানা পারভীন, রুমা রানী বরকন্দাজ, ফারজিনা নাহিদ নিগার, সংগঠনিক সম্পাদক মাহফুজা রুবি, রওশনারা রুবি, শাকিল ইসলাম জুই, সোনিয়া পারভীন শাপলা, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, ত্রাণ ও  সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শরিফা সিদ্দিকা, শ্রম বিষয়ক সম্পাদক রাবেয়া পারভীন, কোষাধক্ষ হেলেনা পারভীন প্রমুখ। 
এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য রেবেকা পারভীন রিক্তা, জেবুন্নেসা, মনোয়ারা খাতুন, ফাহিমা আক্তার, রোকেয়া খাতুন, মাহমুদা বেগম, রাবেয়া পারভিন, নাসিমা পারভীন, মোসলেমা খাতুন, ঝরনা বেগম, সুফিয়া বেগম, মমতাজ বেগম, তাসলিমা খাতুন, মনোয়ারা আমিন, শিমুন সামস্, মোমেনা খাতুন, জেবুন্নাহার, সেলিনা বেগম, নিলুফার ইয়াসমিন, নুরজাহান আক্তার, জাহানারা খাতুন ও সুলতানা বেগম শোভা প্রমুখ।
জেলা মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরী সভার আলোচ্য সূচির মধ্যে ছিল – চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ও দলকে সুসংগঠিত করা প্রসঙ্গে, সাংগঠনিক বিষয়সহ বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা ও বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনা সভা শেষে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য ১০নম্বর আগরদাড়ী ইউনিয়ন থেকে মনোয়ারা খাতুন সংরক্ষিত ১,২ও৩ নম্বর ওয়ার্ড থেকে সংরক্ষিত মহিলা মেম্বার নির্বাচিত হওয়ায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ। এসময় সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!