বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ

কালীগঞ্জ ও দেবহাটার ১৭ ইউনিয়নে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

✍️রঘুনাথ খাঁ🔏জেষ্ট প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৪০৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় দফায় কালিগঞ্জ উপজেলার ১২টি ও দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নে চেয়ারমান, সংরক্ষিত মহিলা সদস্য ও সদস্যদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে স্ব স্ব ইউনিয়নের রিটার্ণিং অফিসারগণ এ প্রতীক বরাদ্দ করেন।

কালীগঞ্জ উপজেলা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার অনুজ গাইন জানান, ২৮ নভেম্বর কালীগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৪, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১৪১ ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৪৪৩ প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন। শুক্রবার সকাল ৯টা থেকে ৬টি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে স্ব-স্ব প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। একই প্রতীকের জন্য একাধিক প্রার্থী দাবিদার হওয়ায় সেখানে লটারী করা হয়েছে।

তবে দলীয় সিদ্ধান্ত না থাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নলতা ইউনিয়নে আরিজুল ইসলাম পাড়, বিষ্ণুপুর ইউনিয়নে জাহাঙ্গীর আলম, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে শেখ দেদারুল ইসলাম, কুশুলিয়ায় এবাদুল শেখ, ভাড়াসিমলা ইউনিয়নে নূর মোহাম্মদ শেখ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।

চম্পাফুল ইউনিয়নে আব্দুল লতিফ মোড়ল, দক্ষিণ শ্রীপুরে প্রশান্ত সরকার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন।

দেবহাটা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস জানান, শুক্রবার সকাল ১০টা থেকে পাঁচটি ইউনিয়নের ১৮ জন চেয়ারম্যান প্রার্থী ৫৮ জন সংরক্ষিত মহিলা প্রার্থী ও ২৭৭ জন সদস্য প্রার্থীর প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!