বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ

সাতক্ষীরা সদর উপজেলার ১৩ ইউপি’র নির্বাচন আগামীকাল, পৌছালো নির্বাচনী সরঞ্জমাদি

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ২৯৪ বার পড়া হয়েছে

রাত পৌহালেই সাতক্ষীরা সদর উপজেলার ১৩ টি ইউনিয়নের ইউপি নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে নেয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। কেন্দ্র কেন্দ্র পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জমাদী। বুধবার দুপুর থেকে এ নির্বাচনী সামগ্রী পাঠানোর কার্যক্রম শুরু হয়। এদিকে, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষ্য পর্যাপ্ত সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।

জেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার নাজমুল কবির জানান, সাতক্ষীরা সদর উপজেলার ১৩ টি ইউনিয়ন বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১১৭ টি ওয়ার্ড ১২৬ টি কেন্দ্র এই ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ভোট কক্ষের সংখ্যা ৭১৯টি এবং অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৫৫টি। ভোট গ্রহন চলবে বিকাল ৪ টা পর্যন্ত। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের কাজ শেষে হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে জানান, নির্বাচন চেয়ারম্যান পদে ৬৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সংরক্ষিত সদস্য পদে ১৬০ জন নারী ও সাধারণ সদস্য পদ ৪৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন অফিস সূত্রে আরও জানা যায়, আইন-শৃংখলা রক্ষায় প্রতিটি কেন্দ্র একজন এস. আইয়ের নেতৃত্ব ৪জন পুলিশ সদস্য ও দুজন সশস্ত্রসহ ১৭ জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া প্রত্যক ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বরত থাকবেন। ১৩টি ইউনিয়নে ৫জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। পাশাপাশি ৩ প্লাটুন বিজিবি সদস্য ও ৩ প্লাটুন র‍্যাব সদস্য আইন-শৃংখলা রক্ষায় দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, সাতক্ষীরা সদর উপজেলায় মোট ২ লাখ ৬৬ হাজার ৬৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ এক লাখ ৩৪ হাজার ২২৪ জন ও নারী ভোটার রয়েছেন ১ লাখ ৩২ হাজার ৪২৯ জন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!