বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িকদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৩২৯ বার পড়া হয়েছে

কুমিল্লা ও রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে বুধবার বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে আশাশুনি-সাতক্ষীরা সড়কে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজনের সঞ্চালনায় এতে বক্তব্যে দেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, সহ-সভাপতি অ্যাড. সোমনাথ ব্যানার্জি, জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিম, জেলা পুলিশিং কমিটির সভাপতি ডাঃ আবুল কালাম বাবলা, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাব সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, মানবাধিকার কর্মী মাধব দত্ত, আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এম.কামরুজ্জামান ও মোস্তাফিজুর রহমান উজ্বল, প্রেসক্লাবের কার্যনির্বাহি কমিটির সদস্য সেলিম রেজা মুকুল, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কালিদাস কর্মকার, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ইয়ারব হোসেন, প্রেসক্লাব সদস্য মনিরুল ইসলাম মনি, জেলা নাগরিক উন্নয়ন সমম্বয় কমিটির সহ-সভাপতি সাংবাদিক কাজী শওকত হোসেন ময়না, জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারন সম্পাদক শরিফুজ্জামান শরিফ, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচু, আশাশুনি প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম.কে হাসান, প্রথম আলো বন্ধু সভার সাধারন সম্পাদক গোলাম হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, শারদীয় দূর্গাপুজা চলাকালিন কুমিল্লার নানুয়ার দীঘির পাড়ে মন্দিরে পরিকল্পিতভাবে রেখে দেওয়া পবিত্র কোরআন শরীফকে নিয়ে কুমিল্লা, রংপুর, চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালি, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুসহ হিন্দুদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট শেষে অগ্নিসংযোগ করা হয়েছে। লুটপাট ও অগ্নিসংযোগে বাঁধা দেওয়ায় হিন্দু সম্প্রদায়ের বহু মানুষকে পিটিয়ে জখম করা হয়েছে।

বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় তারা হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!