বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত লেবাননে ড্রোন হা ম লা য় সাতক্ষীরার আরও এক যুবক নি হ তে র খবর

সাতক্ষীরায় জলাবদ্ধতা থেকে বাঁচতে বেতনা তীরে হাটুপানিতে দাঁড়িয়ে মানববন্ধন (ভিডিওসহ) 

✍️শেখ আরিফুল ইসলাম আশা 🔏 নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ২৯৪ বার পড়া হয়েছে
বেতনা ও মরিচ্চাপ অববাহিকার ৪৭টি গ্রামের ৮ হাজার পরিবারের প্রায় ৫০ হাজার মানুষ ভয়াবহ জলাবদ্ধতার শিকার হয়ে আছে গত ৩ মাস যাবত।

প্রায় তিন দশক ধরে এই অঞ্চলের ২০ লাখ মানুষ একই সমস্যায় ভুগছেন এমনটি উল্লেখ করে বেতনা তীরের বিস্তীর্ন জলাবদ্ধ জমিতে দাড়িয়ে ভুক্তভোগীরা বলেন, আমরা পানিতে ডুবছি। আমাদের ফসল নষ্ট হয়ে গেছে। বাড়িঘর ধ্বসে পড়েছে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। সুপেয় পানির অভাবে নানা ধরনের পীড়ার সাথে আক্রান্ত হয়েছি চর্মরোগে। এই দুরবস্থা থেকে আমাদের রক্ষা করুন বলে জোর দাবি তোলেন তারা। 
বুধবার দুপুরে বেতনা তীরের বেড়াডাঙ্গি এলাকার জলাবদ্ধ হাটুপানিতে দাঁড়িয়ে এক মানববন্ধনে বক্তারা এসব কথা তুলে ধরে আরও বলেন, আমাদের এলাকা কর্মহীন হয়ে পড়ায় পুরুষশূন্য হয়ে পড়েছে। নারীরা সংসারের দায়ভার নিয়ে অচল অবস্থায় পড়েছেন। পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা নেই, পানি অপসারনের কোন পথ নেই। ফসল শেষ হওয়ার সাথে সাথে ছোট ছোট মাছের ঘেরগুলিও তলিয়ে গেছে। গবাদিপশু, হাসমুরগি পালনও বন্ধ হয়ে গেছে। বেতনা নদীর তলদেশ উঁচু হয়ে পড়ায় এ বছরে প্রয়োজনের তুলনায় ৭০০ মিলিমিটার গড় বৃষ্টিপাত কম হলেও জলাবদ্ধতা বৃদ্ধি পেয়েছে। 
সাতক্ষীরার বেসরকারি সংস্থা উত্তরন পরিচালিত পানি কমিটির সদর উপজেলার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সম্পাদক মোঃ নুরুল ইসলাম, মনিরামপুরের এ্যাড. কামরুজ্জামান, সাংবাদিক কল্যান ব্যানার্জী, কুলোটি ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র, পায়রা ইউপি চেয়ারম্যান বিষ্ণুপদ, বীর মুক্তিযোদ্ধা মঈনুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মীর জাকির হোসেন, পাইকগাছার বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক মৌলঙ্গি, সেলিম আক্তার স্বপন, অধ্যক্ষ আশেক ই এলাহী প্রমুখ। 
বেড়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, জরুরী ভিত্তিতে এ অ লের মানুষের হাতে নগদ অর্থ পৌছে দিয়ে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা দরকার। একইসাথে সেচপাম্প বসিয়ে পানি অপসারনের ব্যবস্থা নিতে হবে। অপরদিকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হিসাবে বেতনা ও মরিচ্চাপ খনন করে সমস্যার সমাধান করতে হবে। 
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!