বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ

সাতক্ষীরার বানভাসী এলাকা পরিদর্শন শেষে রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর’র প্রেসিডেন্ট নাজনীন আরা নাজু’র সংবাদ সম্মেলন

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৫ বার পড়া হয়েছে

টানা দুই দিন উপকুলীয় জেলা সাতক্ষীরার বানভাসী এলাকাসহ বিভিন্ন এলাকার মানুষের দূঃখ দূর্দশা দেখে সেখানকার মানুষের জন্য কিছু করার প্রত্যয় নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাব সংবাদ সম্মেলন করেছেন, রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর, ঢাকা রোটারী ইটারন্যাশনাল ডিসট্রিক-৩২৮১ এর প্রেসিডেন্ট নাজনীন আরা নাজু।

তিনি বহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বলেন, আমি রোটারী ক্লাব জাহাঙ্গীরনগর এর পক্ষ থেকে সাতক্ষীরায় এসেছি। এই প্রতিষ্ঠানটি সব সময় অসহায় মানুষের জন্য আত্মমানবতার সেবায় কাজ কর থাকে। সাতক্ষীরায় এসে আমি প্রথম দিন বুধবার আশাশুনি উপজেলার ঘূর্ণিঝড় ইয়াশে বিধস্ত মানুষের দুঃখ, কষ্ট ও আর্তনাদ দেখে আমি খুবই মর্মাহত হয়েছি। রিং বাঁধ ভেঙ্গে কয়েকটি ইউনিয়ন জোয়ারের পানিতে পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে অসহায় মানুষ। একদিকে মহামারী করোনার ছোবল, অন্যদিকে বানভাসি মানুষ গৃহহারা হয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তার পাশে আশ্রয় নিয়েছে। আমি ঢাকায় বসবাস করলেও আমার মন থাকে সাতক্ষীরায়। কারন আমি সাতক্ষীরার সন্তান। তাই সাতক্ষীরার মানুষের জন্য আমি কিছু করতে চাই।

তিনি বলেন, আমি শ্রীউলা ইউনিয়নের চেয়াম্যান আবু হেনা শাকিলের সহায়তায় সেখানকার ইউনয়িন পরিষদ চত্বর ও নাকতাড়া বাজার এবং কাদাকাটি ইউনিয়নের চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকারের সহযোগিতায় তেতুলিয়া বাজারে রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর এর পক্ষ থেকে সেখানকার বানভাসী মানুষের জন্য শুকনো খাবার বিতরণ করেছি।

তিনি আরো জানান, রোটারী ক্লাবর পক্ষ থেকে আজ বহস্পতিবার সকালে সাতক্ষীরা শহরের নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ৪’শ শিক্ষার্থীদের মাঝে মিড ড মিল (রান্না করা খাবার) বিতরণ করা হয়েছে। এছাড়া তিনি সেখানে আন্তর্জাতিক মানের ওয়াশ রুম এবং ১২ জন অসহায় দুঃস্থ শিক্ষার্থীর বেতন তার ক্লাবের পক্ষ থেকে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পরে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের পাঁচানি গ্রামের রোকেয়া ডায়াগনিষ্ট সেন্টারে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

তিনি আরো জানান, বানভাসী মানুষ ও কোভিড-১৯ আক্রান্ত অসহায় দুঃস্থ মানুষের জন্য শুকনা খাবার বিতরণ ও স্কুলগামী বাচ্চাদের স্বাস্থ্য সেবা ও সুরক্ষা সামগ্রী বিতরণ, অসহায় দুঃস্থ অভিভাবকদের সাবলম্বী করতে বিনা সুদে ঋণ দেয়াসহ বিভিন্ন কর্মসূচি তিনি গ্রহন করবেন এই এলাকার মানুষের জন্য।

সংবাদ সম্মেলনে এ সময় তার সাথে ছিলেন, রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা আরটিএন প্রকৌশলী শামস্ ইশতিয়াক শোভন, সংগীত শিল্পী শামীমা পরভীন রত্নাসহ রোটারী ক্লাব সাতক্ষীরার নেতৃবৃন্দ এবং এসএসসি ১৯৮২ ব্যাচের শিক্ষার্থীরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!